ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার

আফগানিস্তান যুব দলের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ জয় দিয়ে আফগানিস্তান যুব দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

১০ সেপ্টেম্বর সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের যুবারা ১৬ রানে হারিয়েছে আফগানিস্তানকে। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

সিলেট আন্তর্জতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ১২ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে শুরুতে চাপে পড়ে স্বাগতিকরা।

এরপর ৬০ রানের জুটি গড়েন ওপেনার প্রান্তিক নওরোজ নাবিল ও আইচ মোল্লা। নাবিল ৪২ ও মোল্লা ২২ রানে আউট হলে, বিপদ বাড়ে বাংলাদেশের। ছয় নম্বরে থেকে পরের দিকের ব্যাটসম্যানরা এক অংকেই বিদায় নেন। এক প্রান্ত আগলে দলকে মামুলি সংগ্রহ এনে দেন অধিনায়ক মেহরব হাসান । শেষ পর্যন্ত ৩৮ দশমিক ৩ ওভারে ১৫৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হবার আগে ৫৭ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৪৯ রান করেন মেহরব। আফগানিস্তানের বিলাল সামি ২১ রানে ৪ উইকেট নেন।

১৫৪ রানের পুঁজি নিয়ে দারুন লড়াই করেন বাংলাদেশের বোলাররা। ৪৮ দশমিক ২ ওভারে ১৩৮ রানে আফগানিস্তানকে অলআউট করে দেয় তারা। চারজন ব্যাটসম্যান দুই অংকের কোটা স্পর্শ করতে সক্ষম হন। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন সুলিমান সাফি । বাংলাদেশের রিপন মন্ডল ২০ রানে ৪ উইকেট নেন।

একই ভেন্যুতে সিরিজের পরের ম্যাচ ১২ সেপ্টেম্বর।

আপলোডকারীর তথ্য

জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী

আফগানিস্তান যুব দলের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের

আপডেট সময় ০৭:৫০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১