ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

জামালপুরে র‌্যাবের অভিযানে বিস্ফোরকসহ গ্রেপ্তার ১

গ্রেপ্তার মো. ফারুক আহম্মেদ। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর পৌরসভার পাঁচরাস্তা মোড় এলাকায় রাজিন মেডিকেল হলে ৩০ আগস্ট বিকেলে অভিযান চালিয়ে ৬টি ককটেল সদৃশ্য বিস্ফোরকসহ মো. ফারুক আহম্মেদ (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। তিনি জামালপুরের মেলান্দহ উপজেলার বাঘবাড়ী গ্রামের মৃত নাসির মোল্লার ছেলে।

র‌্যাবের জামালপুর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

উদ্ধার ৬টি ককটেল সদৃশ্য বিস্ফোরক বস্তু। ছবি : বাংলারচিঠিডটকম

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ৩০ আগস্ট বিকেল চারটার দিকে জামালপুর পৌরসভার পাঁচরাস্তা মোড় এলাকায় রাজিন মেডিকেল হলে অভিযান চালায়। এসময় সেখান থেকে ৬টি ককটেল সদৃশ্য বিস্ফোরক বস্তুসহ মো. ফারুক আহম্মেদকে গ্রেপ্তার করা হয়। তার মোবাইল ফোনটিও জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, ফারুকের বিরুদ্ধে জামালপুর সদর থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

জামালপুরে র‌্যাবের অভিযানে বিস্ফোরকসহ গ্রেপ্তার ১

আপডেট সময় ১১:৪৬:৪২ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১