ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

মেলান্দহে র‌্যাবের অভিযানে হেরোইন ব্যবসায়ী গ্রেপ্তার

গ্রেপ্তার হেরোইন ব্যবসায়ী সোলাইমান। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলার টনকী বাজারে ২৩ আগস্ট বিকালে অভিযান চালিয়ে ১ গ্রাম হেরোইনসহ সোলাইমান (৩৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। সোলাইমান টনকী বাজার এলাকার মো. মুনতাজ আলীর ছেলে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ২৩ আগস্ট বিকাল সাড়ে তিনটার দিকে জামালপুরের মেলান্দহ উপজেলার টনকী বাজারের মো. ইমদাদুলের কাপড়ের দোকানের সামনে রাস্তা থেকে হেরোইন ব্যবসায়ী সোলাইমানকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ১ গ্রাম হেরোইন ও একটি মোবাইল উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার সোলাইমানের বিরুদ্ধে মেলান্দহ থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

মেলান্দহে র‌্যাবের অভিযানে হেরোইন ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় ১২:৪৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১