ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড বেতন-ভাতা বৃদ্ধি ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ডাক কর্মচারীদের ধর্মঘট জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত সীমান্তে সড়ক সংস্কারে এলজিইডিকে নির্দেশ দিলেন বিভাগীয় কমিশনার প্রতিশ্রুতির বন্যা : জনসেবা নাকি ভোটের রাজনীতি? মাদারগঞ্জে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহারের দায়ে পরীক্ষার্থী বহিষ্কার

সরিষাবাড়ীতে মুরাদ হাসানের গণসংযোগ

সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মুরাদ হাসান। ছবি : বাংলারচিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি, বাংলারচিঠি ডটকম

আসছে একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের চিত্র ভোটার জনতার মাঝে তুলে ধরে নৌকা প্রতীকের প্রচারণা চালিয়েছেন সরিষাবাড়ী আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশী সাবেক সংসদ সদস্য চিকিৎসক মুরাদ হাসান।

১৬ অক্টোবর বিকেলে সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে পারপাড়া ফুলবাড়ীয়া বকুলতলা মোড়ে প্রচারাভিযানে নামেন।

সাবেক সংসদ সদস্য মুরাদ হাসান ওই এলাকায় স্থানীয় ভোটার জনতার সাথে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে কুশল বিনিময় করেন। পরে সেখানে আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, জনগণ নৌকায় ভোট দিবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। উন্নয়নের প্রতীক হলো নৌকা। দেশ উন্নয়নের দিকে এগুচ্ছে। উন্নয়নের এই যাত্রা ধরে রাখতে বিএনপি-জামাতের দেশবিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে হবে। অতীতেও আপনাদের সেবা করেছি আগামী দিনেও আপনাদের পাশে থাকতে চাই।

এ সময় ভাটারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর প্রতিক আব্দুল হাকিম, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হালিম উদ্দিন, যুবলীগের সভাপতি আশরাফ হোসেন, সাবেক ইউপি মেম্বার সামছুল মিয়া প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে মুরাদ হাসানের গণসংযোগ

আপডেট সময় ০৯:৫৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮