ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত

সরিষাবাড়ীতে বজ্রপাতে একজনের মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে শিবলু মিয়া (২২) নামে একজনের মৃত্যু হয়েছে। ১৫ জুন উপজেলার মহাদান ইউনিয়নের বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত শিবলু মিয়া টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বানিয়াজান গ্রামের আজমত আলীর ছেলে। কয়েকদিন আগে তিনি বনগ্রাম তার শ্বশুর লাল মিয়ার বাড়িতে বেড়াতে আসেন। ১৫ জুন বিকালে শ্বশুর বাড়ির লোকজনের সাথে মাঠে ফুটবল খেলতে যান। এ সময় বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাত হলে তিনি আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে সরিষাবাড়ী হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় রনি ও জীবন নামে আরও দুজন আহত হয়েছেন।

এ ব্যাপারে মহাদান ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান জুয়েল বলেন, স্ত্রী নিয়ে শ্বশুর বাড়িতে কয়েক দিন আগে বেড়াতে আসেন শিবলু। ১৫ জুন বিকালে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতের ঘটনায় আহত হলে হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আপলোডকারীর তথ্য

মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন

সরিষাবাড়ীতে বজ্রপাতে একজনের মৃত্যু

আপডেট সময় ০৮:৫৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১