ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গারো পাহাড়ে অর্ধলক্ষাধিক পুণ্যার্থীর আলোর মিছিল ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সব জেলায় খাদ্যের মান পরীক্ষাগার স্থাপনে জাইকার সহযোগিতা প্রয়োজন : জনপ্রশাসন উপদেষ্টা চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আগামী সপ্তাহের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীকে বাদ দেওয়ার দাবি ট্রাম্পের স্বাধীন গণমাধ্যমের অধিকার সুরক্ষায় মিশরের প্রতি ইইউর আহ্বান শব্দদূষণের নতুন ৪টি উৎস শনাক্ত পরিবেশ অধিদপ্তরের ব্যর্থ কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বিশ্ব হাত ধোয়া দিবসে দেওয়ানগঞ্জে জেসমিন প্রকল্পের আলোচনা সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে বজ্রপাতে একজনের মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে শিবলু মিয়া (২২) নামে একজনের মৃত্যু হয়েছে। ১৫ জুন উপজেলার মহাদান ইউনিয়নের বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত শিবলু মিয়া টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বানিয়াজান গ্রামের আজমত আলীর ছেলে। কয়েকদিন আগে তিনি বনগ্রাম তার শ্বশুর লাল মিয়ার বাড়িতে বেড়াতে আসেন। ১৫ জুন বিকালে শ্বশুর বাড়ির লোকজনের সাথে মাঠে ফুটবল খেলতে যান। এ সময় বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাত হলে তিনি আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে সরিষাবাড়ী হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় রনি ও জীবন নামে আরও দুজন আহত হয়েছেন।

এ ব্যাপারে মহাদান ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান জুয়েল বলেন, স্ত্রী নিয়ে শ্বশুর বাড়িতে কয়েক দিন আগে বেড়াতে আসেন শিবলু। ১৫ জুন বিকালে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতের ঘটনায় আহত হলে হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গারো পাহাড়ে অর্ধলক্ষাধিক পুণ্যার্থীর আলোর মিছিল

সরিষাবাড়ীতে বজ্রপাতে একজনের মৃত্যু

আপডেট সময় ০৮:৫৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১