ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

বৃটেনের রাণীর সাথে চা খেলেন বাইডেন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মার্কিন প্রেসিডেন্ড হিসেবে জো বাইডেন তার প্রথম বিদেশ সফরের শেষ ধাপে রোববার যুক্তরাজ্যে দেয়া সামরিক বাহিনীর একটি গার্ড অব অনার পরিদর্শন এবং রাণী দ্বিতীয় এলিজাবেথের সাথে চা পান করেন। খবর এএফপি’র।

ইংল্যান্ডের দক্ষিণপশ্চিমের কর্নওয়ালে তিন দিনের জি৭ সম্মেলন সমাপ্ত হওয়ার পর ৭৮ বছর বয়সী যুক্তরাষ্ট্রের এ নেতার মেরিন ওয়ান হেলিকপ্টার লন্ডনের পশ্চিমের উইন্ডসর ক্যাশলে অবতরণ করে।

৯৫ বছর বয়সী রাণী এলিজাবেথ গত এপ্রিলে তার স্বামী প্রিন্স ফিলিপের মৃত্যুর পর বর্তমানে রাজকীয় দায়িত্বের ফ্রন্টলাইনে ফিরে আসেন।

ইডেন প্রজেক্টে ইকো-ভিজিটর আকর্ষণে আয়োজির এক সংবর্ধনা অনুষ্ঠানে শুক্রবার জি৭ নেতাদের সম্মেলনে তিনি বাইডেন ও তার স্ত্রী জিলের সাথে সাক্ষাত করেছিলেন।

শনিবার তার আনুষ্ঠানিক জন্মদিবস পালনের অংশ হিসেবে তিনি উইন্ডসরে ট্রুপিং অব কালার পরিদর্শন করেন। করোনাভাইরাসের কারণে এবারের এ অনুষ্ঠানে তুলনামূলকভাবে কম লোকজন অংশগ্রহণ করেন।

রোববার বাইডেনের জন্য উচ্চ পর্যায়ের সংবর্ধনার আয়োজন করা হয়। আর এর মধ্যদিয়ে রাণী এলিজাবেথ ১৯৫২ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসা সর্বশেষ ১৪ জন মার্কিন প্রেসিডেন্টের মধ্যে ১৩ জনের সাথেই আনুষ্ঠানিকভাবে সাক্ষাত করেন। এক্ষেত্রে কেবলমাত্র লিনডন বি. জনসনের সাথে রাণীর কোন সাক্ষাত হয়নি।

বাইডেনের পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্প ২০১৯ সালের জুনে রাণীর সাথে সাক্ষাত করেন।

মহামারী করোনাভাইরাসের কারণে রাণী সেলফ-আইসোলেশনে যাওয়ার পর এক বছরেরও বেশি সময়ের মধ্যে এটি ছিল বিদেশি কোন নেতার সাথে তার প্রথম সরাসরি সাক্ষাত।

এ সময় বাইডেন ডিউকের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, ‘তিনি কেবলমাত্র তার পরিবারের মাধ্যমে নয়, তার করে যাওয়া সকল দাতব্য কাজের মধ্যে চিরকাল বেঁচে থাকবেন।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল

বৃটেনের রাণীর সাথে চা খেলেন বাইডেন

আপডেট সময় ০৩:৪৮:১২ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১