ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

আল-আকসা মসজিদে হামলার নিন্দা প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেরুজালেমে মুসলমানদের পবিত্র মসজিদ আল-আকসা প্রাঙ্গণে সম্প্রতি ইসরায়েলের হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিশ্বের যে কোন স্থানে এ ধরনের জঘন্যতম হামলা বন্ধে বিশ্ব সম্প্রদায়কে স্থায়ী পদক্ষেপ নেয়ারও আহ্বান জানিয়েছেন।

ফিলিস্তিন রাষ্ট্রের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে পাঠানো এক চিঠিতে শেখ হাসিনা লিখেছেন, ‘আমরা হামলায় হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক এবং আমাদের ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনী জনগণের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা দ্ব্যর্থহীন ভাষায় এই কাপুরোষচিত হামলার তীব্র নিন্দা জানাই। আমরা ফিলিস্তিনসহ বিশ্বের যে কোন দেশে এ ধরনের জঘন্যতম হামলার অবসানে আন্তর্জাতিক সম্প্রদায়কে টেকসই পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি।’

শেখ হাসিনা চিঠিতে আরও লিখেছেন, ‘আমার দেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আল-আকসা মসজিদ এলাকায় বর্বরোচিত হামলায় নিরীহ মুসল্লী ও সাধারণ জনগণের হতাহতের ঘটনায় দুঃখ এবং উদ্বেগ প্রকাশ করছি।’

প্রধানমন্ত্রী স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনে ভ্রাতৃপ্রতীম ফিলিস্তিনী জনগণের দীর্ঘ দিনের দাবির প্রতি অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন।

শেখ হাসিনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সে দেশের সরকার ও জনগণের লক্ষ্য অর্জনে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

আপলোডকারীর তথ্য

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

আল-আকসা মসজিদে হামলার নিন্দা প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০৬:০৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ মে ২০২১