ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয় মাদারগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী মুক্তা চৌধুরী, আলোচনা সভা অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত বকশীগঞ্জের গারো পাহাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার জামালপুরে আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষক প্রশিক্ষণ জামালপুরে পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন দেশকে নিয়ে স্বপ্নযাত্রার পথে মাদকের প্রতিবন্ধকতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত

বনানীর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন কবরী

সারাহ বেগম কবরী

সারাহ বেগম কবরী

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ রাষ্ট্রের পক্ষ থেকে ‘গার্ড অব অনার’ শেষে বনানীর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন মুক্তিযোদ্ধা ও কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী। এর মাধ্যমে সমাপ্তি ঘটলো ঢাকাই সিনেমার ‘মিষ্টি মেয়ে’ নামের বর্ণিল এক অধ্যায়ের। ঢালিউড ইন্ডাস্ট্রি হারালো কিংবদন্তি আরেক অভিভাবক।

১৭ এপ্রিল বাদ জোহর জানাযা শেষে কবরীকে দাফন করা হয় বনানীর কবরস্থানে, যেখানে বাংলা চলচ্চিত্রের নায়করাজ হিসেবে পরিচিত রাজ্জাকও শায়িত আছেন।

টানা ১২ দিন করোনার সঙ্গে লড়াই করে ১৬ এপ্রিল রাত ১২টা ২০ মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে মারা যান কবরী। তার বয়স হয়েছিল ৭১ বছর।

বাংলা চলচ্চিত্রে কবরী এক বিস্ময় আর সৌন্দর্যের প্রতীক। অভিনয়ের মাধ্যমে রূপালি সুতোয় কেড়েছেন দর্শকের মুগ্ধ দৃষ্টি। ‘সুতরাং’ ছবিতে ১৪ বছর বয়সে মিনা পাল নামের এক কিশোরী তার ভুবন ভোলানো হাসির যে অচ্ছেদ্য মায়ায় বেঁধেছিলেন এ দেশের সিনেমা দর্শকদের; তার ঘোরে বাঙালি মুগ্ধ হয়ে থাকে পরবর্তী ৫৬ বছর।

সুভাষ দত্ত পরিচালিত ও অভিনীত ‘সুতরাং’ ছবির মাধ্যমে বাংলা চলচ্চিত্রে নায়িকা কবরীর আবির্ভাব, মিনা পাল নাম বদলে প্রথম ছবিতেই কবরী হিসেবে তার আত্মপ্রকাশ ও বাঙালির হৃদয় জয়ের যাত্রা শুরু।১৯৬৪ সালের ২৪ এপ্রিল মুক্তি পায় ছবিটি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয়

বনানীর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন কবরী

আপডেট সময় ০৪:২০:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১