ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত সরকারি দপ্তরে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ মাদারগঞ্জের এক শিক্ষকের বিরুদ্ধে জামালপুরে জেন্ডার সহিংসতা রোধে কার্যদলের সভা অনুষ্ঠিত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে : কৃষিমন্ত্রী অটোরিকশাচালক নায়েব হত্যার ঘটনায় ৬ জন গ্রেপ্তার মাদারগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

বিদেশি সৈন্য চলে না যাওয়া পর্যন্ত আফগানিস্তান শান্তি আলোচনায় অংশ নেবে না : তালেবান

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আফগানিস্তানের তালেবানরা ১৩ এপ্রিল জানিয়েছে, তাদের দেশ থেকে সকল বিদেশি সৈন্য চলে না যাওয়া পর্যন্ত আফগানিস্তানের ভবিষ্যত বিষয়ে এ মাসে তুরস্কে অনুষ্ঠিতব্য সম্মেলনে তারা অংশগ্রহণ করবে না। খবর এএফপি’র।

তালেবানের কাতার ভিত্তিক দপ্তরের মুখপাত্র মোহাম্মাদ নাঈম টুইটার বার্তায় বলেন, ‘আমাদের দেশ থেকে সকল বিদেশি সৈন্য প্রত্যাহার করে নেয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত আমরা আফগানিস্তানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাওয়া কোন সম্মেলনে অংশগ্রহণ করবো না।’

জঙ্গিদের সাথে ওয়াশিংটন মূলতঃ সম্মত হওয়ার প্রায় পাঁচ মাস পর যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তাদের সৈন্য প্রত্যাহার করে নেবে এমন খবর প্রকাশিত হওয়ার মাত্র কয়েক ঘণ্টা পর তিনি হস্তক্ষেপমূলক এমন মন্তব্য করলেন।

মার্কিন কর্মকর্তারা জানান, প্রেসিডেন জো বাইডেন ১১ সেপ্টেম্বর ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় এ বছরের ২০তম বার্ষিকী পালনের আগেই আফগানিস্তান থেকে সকল আমেরিকান সৈন্য প্রত্যাহার করে নেবেন।

এসব সৈন্য প্রত্যাহার করে নেয়ার ব্যাপারে তালেবানের সাথে করা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি চুক্তি অনুযায়ী এই প্রত্যাহার প্রায় পাঁচ মাস বিলম্ব হচ্ছে। এর ফলে তালেবানের বিজয়ের পটভূমি তৈরির আশংকা থাকা সত্ত্বেও আমেরিকার দীর্ঘতম যুদ্ধের চূড়ান্তভাবে অবসান ঘটতে যাচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিদেশি সৈন্য চলে না যাওয়া পর্যন্ত আফগানিস্তান শান্তি আলোচনায় অংশ নেবে না : তালেবান

আপডেট সময় ০৩:৩৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১