ঢাকা ১২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

প্রতিষ্ঠার একযুগপূর্তিতে জামালপুর ক্রিকেট একাডেমির শোভাযাত্রা

প্রতিষ্ঠার একযুগপূর্তির শোভাযাত্রা বের করে জামালপুর ক্রিকেট একাডেমি। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজনের মধ্য দিয়ে জামালপুর ক্রিকেট একাডেমি তাদের প্রতিষ্ঠার একযুগপূর্তি উদযাপন করেছে। ২৮ মার্চ সকালে জামালপুর শহরের দেওয়ানপাড়ায় টেনিস ক্লাব মাঠ থেকে এই শোভাযাত্রা বের হয়।

বেলা ১১টায় এ শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। পরে একাডেমির উপদেষ্টা ও জামালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দের নেতৃত্বে শহরের প্রধান সড়কে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও জামালপুর ক্রিকেট একাডেমির সহ-সভাপতি মির্জা জিল্লুর রহমান শিপন, সহ-সভাপতি সহযোগী অধ্যাপক স্বরূপ কাহালি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কালের কণ্ঠের সাংবাদিক মোস্তফা মনজুসহ একাডেমির সকল কর্মকর্তা, ক্রিকেট প্রশিক্ষণার্থী, বিভিন্ন ক্লাবের ক্রীড়া সংগঠকবৃন্দ এই শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রা প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের দয়াময়ী মোড়ে শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীর সামনে গিয়ে শেষ হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রতিষ্ঠার একযুগপূর্তিতে জামালপুর ক্রিকেট একাডেমির শোভাযাত্রা

আপডেট সময় ০৭:৪৫:১০ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১