ঢাকা ০৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

জাতীয় স্মৃতিসৌধে শ্রীলংকার প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

১৯ মার্চ বেলা ১১টার দিকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসে পৌঁছলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহম্মেদ, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান তাকে স্বাগত জানান।

পরে তিনি জাতীয় স্মৃতিসৌদের বেদীতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তিন বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল গার্ড অব অনার প্রদান করে এবং বিউগলে বেজে উঠে করুণ সুর।

পরে শ্রীলংকার প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি পরিজাত ফুলের চারা রোপণ করেন এবং পরিদর্শক বইতে স্বাক্ষর করেন।

পরিদর্শক বইতে তিনি লেখেন, ‘প্রকৃতপক্ষে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মূল্যবান জীবন উৎসর্গকারীদের স্মরণে এই জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন আমার একটি চলমান অভিজ্ঞতা। তাদের জন্য, যারা একটি মুক্ত, স্বাধীন ও গর্বিত বাংলাদেশ জন্য বঙ্গবন্ধুর প্রত্যয়কে স্বীকৃতি দিয়ে স্বাধীনতার স্বপ্নকে লালন করে তাদের বর্তমানকে সকল বাঙালির আগামীর জন্য উৎসর্গ করেছেন।

এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে সকালে ঢাকায় আসেন শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জাতীয় স্মৃতিসৌধে শ্রীলংকার প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় ০৮:৪১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১