ঢাকা ০২:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল শেরপুরে কালোবাজারে সার বিক্রির মামলায় ১৫ সার ডিলার জেল হাজতে বকশীগঞ্জে এবার জনতার হাতে ২৫ বস্তা সারবাহী অটোরিকশা আটক ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার বকশীগঞ্জে মামলা দায়েরের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

ইসলামপুরে তিনদিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

উন্নয়ন মেলার শোভাযাত্রা বের হয়। ছবি : বাংলার চিঠি ডটকম

সাহিদুর রহমান, ইসলামপুর॥
‘উন্নয়নের অভিযাত্রায়, অদম্য বাংলাদেশ’- এ প্রতিপাদ্যে জামালপুরের ইসলামপুর উপজেলায় তিনদিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা ৪ অক্টোবর শুরু হয়েছে। সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন। ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলার আয়োজন করা হয়েছে।

মেলা উপলক্ষে ৪ অক্টোবর সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে গিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, সহকারী পুলিশ সুপার আবু সুফিয়ান, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক জামান আবু নাছের চার্লেস চৌধুরী প্রমুখ।

উন্নয়ন মেলায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরা হবে। মেলায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও, ইউনিয়ন পরিষদসহ ৫২টি স্টল স্থান পেয়েছে।

আপলোডকারীর তথ্য

স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন

ইসলামপুরে তিনদিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

আপডেট সময় ০৭:৩৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮