ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ মেলান্দহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ইটভাটার চিমনি ধ্বংস বকশীগঞ্জে অ্যাপসে সার বিতরণের অবহিতকরণ সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ : সিলিং ফ্যানে ঝুলে যুবকের আত্মহত্যা মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেওয়ানগঞ্জে যমুনায় অবৈধভাবে বালু তোলা বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান ইউএনও এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ। ছবি : বাংলারচিঠিডটকম

মদন মোহন ঘোষ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

যমুনা নদী থেকে অবৈধভাবে বালু তোলা বন্ধ করতে ৭ ফেব্রুয়ারি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে।

দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী, সীমান্তবর্তী এলাকা পাররামরামপুর ইউনিয়নের পাথরেরচর বাঘারচর, হাতীভাঙ্গা ইউনিয়ন কাঠারবিল, বাহাদুরাবাদ ইউনিয়নের ঝালোরচর, পোল্যাকান্দি, চিকাজানীর খোলাবাড়ী, চুকাইবাড়ী ইউনিয়নের ফুটানি বাজারসহ বিভিন্ন স্থানের বেশ কয়েকটি পয়েন্টে দীর্ঘদিন ধরে বিভিন্ন চক্র অবৈধভাবে বালু তুলে আসছে।

চুকাইবাড়ী ফুটানি বাজার এলাকায় নদী ভাঙ্গন রোধে ব্লক স্থাপনের কাজ চলছে। নদী সংলগ্ন স্থানে টার্মিনাল নির্মাণ হচ্ছে। নদী সংলগ্ন স্থান থেকে বিভিন্ন পয়েন্টে স্যালো মেশিন, ড্রেজার ভেকো দিয়ে বিপুল পরিমাণ বালু তেলা হচ্ছে। এতে নদীর পাড় ভাঙ্গনের আশঙ্কা রয়েছে।

অভিযোগ পেয়ে ৭ ফেব্রুয়ারি দেওয়ানগঞ্জ চুকাইবাড়ী ফুটানি বাজার এলাকায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু তোলা বন্ধ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ উপস্থিত হলে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।

এ সময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত স্যালো মেশিন, কোদাল, পাইপ, চেয়ার, বেলচাসহ আনুসাঙ্গিক যন্ত্রপাতি জব্দ করা হয়।

আপলোডকারীর তথ্য

বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

দেওয়ানগঞ্জে যমুনায় অবৈধভাবে বালু তোলা বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপডেট সময় ০৮:০৬:৫১ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১