ঢাকা ১০:৫১ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাজ্জাতুল বরখাস্ত সারাদেশে গত ২৪ ঘন্টায় হামের নতুন রোগী ৯৫, মৃত্যু ৫ খুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে : এলজিআরডি মন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামালপুরে ১১ দলের গণ-মিছিল প্রতিটি শ্রমিকের ন্যায্য পাওনা পাওয়ার জন্য কাজ করছে সরকার : এম. রশিদুজ্জামান মিল্লাত ঝিনাইগাতীতে খালের অবৈধ বাধ উচ্ছেদ : কৃষকদের মাঝে স্বস্তি জামালপুরে অবৈধ ইটভাটায় অভিযান : র‌্যাবের গাড়িতে ঢিল, আটক দুই ধুনটে শিক্ষার আলো ছড়াচ্ছে অধ্যাপক ডা. মো. জাকির হোসেন গণগ্রন্থাগার

সিসিসি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জয় শেখ হাসিনার উন্নয়নের ফসল : ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জয় শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনেরই ফসল।

তিনি বলেন, বিএনপি যতই সমালোচনা ও ষড়যন্ত্র করুক, তারা জনগণের মন জয় করতে পারেনি,তাই চট্টগ্রামের জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

ওবায়দুল কাদের ২৮ জানুয়ারি সকালে লক্ষীপুর জেলার সড়ক বিভাগের তিনটি প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। তিনি তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

সেতুমন্ত্রী বিএনপিকে ভোটের মাঠে শেষ পর্যন্ত থাকায় ধন্যবাদ জানিয়ে বলেন, অতীতের মতো এবার তারা মাঝ পথ থেকে সরে যায়নি।

ওবায়দুল কাদের বিজয়ী মেয়র ও কাউন্সিলরদেরও অভিনন্দন জানান,এবং চট্টগ্রামের জনগণসহ নির্বাচন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

সেতুমন্ত্রী দেশের জনগণকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে সংশয়মুক্ত হয়ে এবং কোন প্রকার অপপ্রচারে কান না দিয়ে করোনার ভ্যাকসিন গ্রহণের আহবান জানান।

লক্ষীপুরের প্রায় সকল সড়ক বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হয়েছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, লক্ষীপুরের দীর্ঘদিনের স্বপ্ন চৌমুহনী হতে লক্ষীপুর পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীত করতে যাচ্ছে সরকার। এরই মধ্যে নকশা প্রণয়নের কাজ শুরু হয়েছে।

কুমিল্লা-লাকসাম-চৌমুহনী চার লেন,ফেনী-নোয়াখালী-সোনাপুর মহাসড়ক চারলেনের কাজ চলমান রয়েছে বলে জানান মন্ত্রী।

সড়কে শৃঙ্খলা ফিরে না আনলে যতই উন্নয়ন করা হোক না কোন লাভ হবে না উল্লেখ করে সড়ক মন্ত্রী বলেন, তাই সড়কে জরুরীভাবে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। সড়ক নির্মানে কাজের মান কোন ভাবেই খারাপ করা যাবে না। টেকসই, মানসম্মত কাজ করতে হবে।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপী উন্নয়নের যে মহাযজ্ঞ চলছে। তাঁর নেতৃত্বে সমৃদ্ধ আগামী নির্মাণের যে পথচলা, তা এগিয়ে নিতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে । নিজ নিজ অবস্থান থেকে সততা, কর্মনিষ্ঠা এবং দায়িত্বশীলতার সাথে কাজ সত্যিকার অর্থেই বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলা রুপান্তর হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবারও দলের নেতাকর্মীদের হুঁশিয়ার করে দিয়ে বলেন, দল করলে দলের নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হবে। দলের সুনাম নষ্ট হয় এমন কোন কাজ যারা করবে তাদের দল থেকে বের করে দেওয়া হবে ।

দশটা উন্নয়ন কাজ ম্লান হয়ে যায় একটা খারাপ কাজের জন্য। কাজেই কাউকে ছাড় দেওয়া যাবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, যেই অপরাধ করবে তার বিরুদ্ধে সাথে সাথে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৃহত্তর নোয়াখালীর নেতাকর্মীদের উদ্দেশে বলেন নোয়াখালীর রাজনীতিকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে । নেতাকর্মীদের সততার পতাকা হাতে নিয়ে সততার সুনামে ফিরে আসারও জোর আহবান জানান তিনি।

নমিনেশনের জন্য দলকে ক্ষতি না করার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দলীয় প্রধান শেখ হাসিনার নেতৃত্বের প্রতি শতভাগ আস্থা রাখতে হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন , ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তুলতে হবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত

সিসিসি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জয় শেখ হাসিনার উন্নয়নের ফসল : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৬:১৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১