ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার

কানাডায় নতুন ধরনের করোনাভাইরাস

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ কানাডায় সম্প্রতি বৃটেন থেকে ফেরা দুই জনের শরীরে নতুন ধরণের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষ ২৬ ডিসেম্বর এ কথা জানায়।

অন্টারিওর’র ভারপ্রাপ্ত মেডিকেল প্রধান বারবারা ইয়্যাফ এক বিবৃতিতে জানান, ইংল্যান্ডের ডারহাম থেকে ফেরা আক্রান্ত দম্পতির ভ্রমণ বৃত্তান্তে উচ্চঝুঁকির সংস্পর্শে আসার বিবরণ পাওয়া যায়নি।

বিবৃতিতে বলা হয়, এই দম্পতিকে আলাদা করে রাখা হয়েছে,অন্টারিও প্রদেশে সংক্রমন বৃদ্ধি পাওয়ায় ডিসেম্বরের শুরু থেকে পুনরায় লকডাউন কার্যকর করা হয়।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ২৩ ডিসেম্বর বলেছেন, ব্রিটেনে করোনা স্ট্রেন না কমায় ৬ জানুয়ারি পর্যন্ত বৃটেন থেকে যাত্রীবাহী ফ্লাইট স্থগিত থাকবে।

ইয়্যাফ বলেন, অন্টারিওবাসীকে ঘরে থাকতে হবে,আজ থেকে প্রদেশব্যাপী লকডাউন কার্যকর হবে।

কানাডার জনবহুল প্রদেশ অন্টারিও’র দক্ষিণাঞ্চলে ২৮ দিন এবং উত্তরাঞ্চলে ১৮ দিন লকডাউন কার্যকর থাকবে।

কানাডায় ৫ লাখ ৩৪ হাজার লোক করোনা আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১৪ হাজার ৭০০ বেশী লোক।

আপলোডকারীর তথ্য

জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী

কানাডায় নতুন ধরনের করোনাভাইরাস

আপডেট সময় ১১:০৯:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০