ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

শীর্ষস্থান ফিরে পেলেন সাকিব

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ নিষেধাজ্ঞা থেকে ফিরেই ওয়ানডে র‌্যাংকিংয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ফিরে পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। ৪ নভেম্বর সর্বশেষ র‌্যাংকিং তালিকা প্রকাশ করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ম্যাচ ফিক্সিংএর পাওয়া প্রস্তাবের তথ্য গোপন করায় গেল এক বছর সবধরনের ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন সাকিব। গত ২৮ অক্টোবর তার নিষেধাজ্ঞা শেষ হয়।

সাকিব বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন। আগামীকাল বাংলাদেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। আগামী ২৩ নভেম্বর শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু টি-টুয়েন্টি টুর্নামেন্ট দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন তিনি।

ক্রিকেট থেকে নিষিদ্ধ হবার পর র‌্যাংকিং থেকে তার নাম মুছে ফেলা হয়। তবে নিষেধাজ্ঞা শেষ হবার পর পুনরায় সাকিবের নাম র‌্যাংকিং তালিকায় তোলা হয়েছে। সেই সাথে র‌্যাংকিংয়ের শীর্ষস্থান ফিরে পেয়েছেন সাকিব।

৩৭৩ রেটিং নিয়ে র‌্যাংকিংয়ের শীর্ষে ফিরেছেন বাংলাদেশের সেরা খেলোয়াড় সাকিব। ৩০১ রেটিং নিয়ে র‌্যাংকিংয়ের তালিকায় দ্বিতীয়স্থানে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী।

কোভিড-১৯ এর কারনে গেল মার্চ থেকে বিশ্ব ক্রিকেট কার্যক্রম বন্ধ ছিলো। এই করোনা মূলত সাকিবের জন্য আশীর্বাদ হিসাবেই আসে। কারণ এই নিষেধাজ্ঞার সময় করোনার কারনে আন্তর্জাতিক ক্রিকেট খুব বেশি খেলা হয়নি। ফলে র‌্যাংকিংয়ে সাকিবকে সরিয়ে শীর্ষে উঠার সুযোগ পায়নি ক্রিকেটাররা।

শীর্ষে উঠায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন সাকিব। মাহাদি হাসান নামে একজন লিখেছেন, ‘রাজার মতো করে ফিরে এসেছেন তিনি।’

সাকিবের আরও এক ভক্ত রকিবুল হাসান লিখেছেন, ‘এটি সেই জায়গা যা তিনি তৈরি করেছিলেন। কেইবা তার কাছ থেকে ছিনিয়ে নেয়ার সাহস করে।’

ওয়ানডে র‌্যাংকিংয়ে ব্যাটিং তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। বোলিং তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। গতকাল পাকিস্তান-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ শেষে র‌্যাংকিং তালিকা আপডেট করে আইসিসি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

শীর্ষস্থান ফিরে পেলেন সাকিব

আপডেট সময় ০৬:২৯:০১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০