ঢাকা ০৮:০২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না সন্তানের প্রথম আশ্রয় মা, শিক্ষক, আজীবনের পথপ্রদর্শক : সমাজকল্যাণ মন্ত্রী অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন শিশুকে ধর্ষণের চেষ্টাকারী গ্রেপ্তার

রোনালদিনহো করোনায় আক্রান্ত

রোনালদিনহো

রোনালদিনহো

বাংলারচিঠিডটকম ডেস্ক : ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যদিও এই ব্রাজিলিয়ানের শরীরে কোনো প্রকার উপসর্গ দেখা যায়নি। করোনা রিপোর্ট পজিটিভ আসার পর থেকে আইসোলেশনে আছেন ফুটবলের এই জাদুকর।

৪০ বছর বয়সী সাবেক এই ফুটবলার নিজের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি এক ভিডিও বার্তায় নিজেই নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমার বন্ধু, পরিবার এবং ভক্তদের উদ্দেশ্যে জানাচ্ছি যে, আমি করোনা টেস্ট করিয়েছিলাম এবং তার ফল পজিটিভ এসেছে। আমি এখন ভালো আছি, শারীরিক উন্নতিও ঘটছে তবে এখনো পুরোপুরি সুস্থ হইনি।’

৪০ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকা বেলো হরিজোন্তে হোটেলে নিজের আইসোলেশন কাটাচ্ছেন।

প্যারাগুয়েতে জাল পাসপোর্ট কাণ্ডে পাঁচ মাস দেশের বাইরে ছিলেন রোনালদিনহো। প্যারাগুয়েতে পুলিশের নজরবন্দিতে এক হোটেলে হাউস অ্যারেস্ট ছিলেন ছোট ভাইসহ। পরবর্তীতে মুচলেকা দিয়ে আগস্টে দেশে ফেরেন তারা।

বার্সেলোনার এই ব্রাজিলিয়ান সাবেক তারকা নিজের ফুটবল ক্যারিয়ারে বিশ্বকাপ জেতার পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপাও জিতেছেন। এমনকি ব্যক্তিগত পারফরম্যান্সে ভাস্বর রোনালদিনহো ব্যালন ডি’অর ট্রফিও নিজের করে নিয়েছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না

রোনালদিনহো করোনায় আক্রান্ত

আপডেট সময় ০১:২৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০