ঢাকা ১২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

দেওয়ানগঞ্জে র‌্যাবের অভিযানে ১৮০টি ইয়াবাসহ কারবারি আটক

আটক মাদক কারবারি এবং উদ্ধার ইয়াবা ও মোবাইল। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কাটাখালী এলাকা থেকে ২৩ সেপ্টেম্বর রাতে ১৮০টি ইয়াবা বড়িসহ একজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

আটক মাদক কারবারি হলেন মো. ফজলু (৩২)। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার ঝাউডাঙ্গা গ্রামের মো. করিমের ছেলে।

জানা গেছে, র‌্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানা এবং স্কোয়াড অধিনায়ক সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল ২৩ সেপ্টেম্বর রাত সাড়ে সাতটার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার কাটাখালী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কাটাখালী বাজারের রাসেল স্টোরের সামনে থেকে মাদক কারবারি মো. ফজলুকে আটক করা হয়।

আটক মাদক কারবারির কাছ থেকে ১৮০টি ইয়াবা বড়ি এবং একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৫৪ হাজার টাকা মাত্র।

আটক মাদক কারবারি মো. ফজলুর বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় মামলা দায়ের করেছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

দেওয়ানগঞ্জে র‌্যাবের অভিযানে ১৮০টি ইয়াবাসহ কারবারি আটক

আপডেট সময় ০৫:১১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০