ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

নকলার ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল শিক্ষার্থী

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমানের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো ১০ম শ্রেণিতে পড়–য়া এক শিক্ষার্থী। ৫ আগস্ট বিকালে গোপন খবরের ভিত্তিতে উপজেলার ২ নম্বর নকলা ইউপির ছত্রকোনা এলাকায় ওই বিয়ের আয়োজন চলছিল।

নকলা ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ছত্রকোনা এলাকার আক্তার হোসেনের কন্যা ও অঙ্কুর বিদ্যাপীঠের ১০ম শ্রেণির শিক্ষার্থীর সাথে একই এলাকার হাসেন আলীর বিয়ের আয়োজন চলছিল। এমন খবর পেয়ে বিয়ের অনুষ্ঠানে হাজির হন ইউএনও। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যস্ত বিয়ে দিবেন না মর্মে কনের বাবা-মায়ের কাছ থেকে মুচলেকা আদায় করেন। সেই সাথে করোনাকালীন সময়ে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানার দায়ে কনের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও জাহিদুর রহমান বলেন, নকলাকে জেলার প্রথম বাল্যবিয়ে মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। এ উপজেলায় বাল্যবিয়ে সম্পর্কিত কোন আয়োজন বরদাস্ত করা হবেনা। আর ভবিষ্যতে এ ধরণের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট পরিবারের অভিভাবক ও বরসহ আয়োজকদেরকেও আইনের আওতায় আনা হবে বলে তিনি হুঁশিয়ারী দেন।

আপলোডকারীর তথ্য

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নকলার ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল শিক্ষার্থী

আপডেট সময় ০৯:১৩:১৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০