ঢাকা ০১:২২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

নকলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িঘর ভাংচুরের অভিযোগ

জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িঘর ভাংচুর করে প্রতিপক্ষরা। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়িঘর ভাংচুরের অভিযোগ উঠেছে। ৩ আগস্ট ভোর ৫টার দিকে উপজেলার জালালপুর এলাকায় এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় হাসি বেগম (৪৫) নামের একজন বাদী হয়ে ৬ জনকে আসামি করে নকলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আসামীরা হলেন- জালালপুর এলাকার মৃত. মেহের আলীর ছেলে ময়দান আলী (৫৫), শাহিন মিয়া (৩৫), হিরা মিয়া (৩৮), শাহিন মিয়ার ছেলে শ্রাবণ মিয়া (২৮), ময়দান আলীর ছেলে বিলাশ মিয়া (২৭), বিদ্যুৎ মিয়া (১৮) ও মৃত. কিতাব আলীর স্ত্রী ফারিদা বেগম (৫০)।

স্থানীয় সূত্রে ও অভিযোগকারী জালালপুর এলাকার মৃত. দুদু মিয়ার স্ত্রী হাসি বেগমের কাছ থেকে জানা যায়, উল্লেখিত আসামিদের সাথে বসতভিটা জমিজমা ও পারিবারিক বিষয়াদী নিয়ে দীর্ঘদিন যাবৎ শত্রুতা চলে আসছিল। সেই জেরে তার পরিবারের রুমা খাতুন (২৩), সুজন মিয়া (১৫), হাসু মিয়া (২৭), ময়না মিয়া (২৬), শিমা আক্তার (২০), সজিব মিয়া (২০), মাজেদা খাতুনদের (২৪) মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এর মধ্যে রুমা আক্তারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নকলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারপিটের পরে বসত ঘরের দরজা, জানালাসহ আনুষাঙ্গিক জিনিসপত্রাদী ভাংচুর করে।

নকলা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সবুর বলেন, এ সংক্রান্তে আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে ময়দান আলীর সাথে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

আপলোডকারীর তথ্য

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নকলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িঘর ভাংচুরের অভিযোগ

আপডেট সময় ০৯:০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০