ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন : জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

শরিফপুর বাজারসহ দুটি গ্রাম করোনা সংক্রামিত এলাকা ঘোষণা, নতুন আক্রান্ত ৮

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও আটজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একই গ্রামে চারজন শনাক্ত হওয়ায় সদরের দুটি গ্রামকে করোনা সংক্রামিত এলাকা হিসেবে ঘোষণা করেছে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্যবিভাগ। ১৩ জুন রাতে জামালপুরের সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস এ তথ্য নিশ্চিত করেন।

চিকিৎসক প্রণয় কান্তি দাস জানান, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৩ জুন জামালপুরের ১০৪টি নমুনা পরীক্ষায় নতুন করে আটজনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এর মধ্যে বকশীগঞ্জ উপজেলায় একজন এবং জামালপুর সদর উপজেলায় সাতজন রয়েছেন। তাদের মধ্যে এক শিশুসহ ছয়জন পুরুষ ও নারী রয়েছেন দু’জন।

নতুন আক্রান্তদের মধ্যে জামালপুর সদরের শরিফপুর ইউনিয়নে আগে আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে থাকা একজন ব্যবসায়ীর পাঁচ বছর বয়সের ছেলে ও প্রতিবেশী দুই যুবক রয়েছেন। একই এলাকায় কয়েকদিনের ব্যবধানে মোট চারজন করোনার রোগী শনাক্ত হওয়ায় উপজেলা প্রশাসন এ ইউনিয়নের শরিফপুর বাজার এলাকাসহ দুটি গ্রামকে করোনা সংক্রামিত এলাকা হিসেবে ঘোষণা করেছে। এছাড়া নতুন আক্রান্তদের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের একজন অফিস সহায়ক, কৃষি ব্যাংকের একজন ক্যাশিয়ার, একজন মাছ ব্যবসায়ী ও দুজন গৃহিণী রয়েছেন।

তিনি আরও জানান, নতুন আক্রান্ত আটজন নিয়ে এ পর্যন্ত জামালপুর জেলার সাতটি উপজেলায় মোট করোনায় আক্রান্ত ৪১২ জন। মৃত্যু পাঁচজন। ১৩ জুন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ ১৮২। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২২৫ জন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

শরিফপুর বাজারসহ দুটি গ্রাম করোনা সংক্রামিত এলাকা ঘোষণা, নতুন আক্রান্ত ৮

আপডেট সময় ১২:৫৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০