ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন : জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

জামালপুরে বেকার যুবকসহ আরও ১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে ১২ জুন নতুন করে আরও ১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে পুরুষ ১১ জন ও নারী রয়েছেন আটজন। রাতে জামালপুরের সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস এ তথ্য নিশ্চিত করেন।

চিকিৎসক প্রণয় কান্তি দাস জানান, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১২ জুন জামালপুরের ১৬৭টি নমুনা পরীক্ষায় নতুন করে ১৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এর মধ্যে দেওয়ানগঞ্জ উপজেলায় পাঁচজন, মেলান্দহে চারজন, মাদারগঞ্জে একজন ও জামালপুর সদরে নয়জন রয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে সরকারি হাসপাতালের একজন করে নারী চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও আয়া, রেলওয়ের একজন পুলিশ সদস্য, ব্যাংক কর্মকর্তা ও কর্মচারী, পল্লীবিদ্যুৎ সমিতির ওয়্যারিং মিস্ত্রি, বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তা, পোশাককর্মী, ব্যবসায়ী, বেকার যুবক ও মানসিক প্রতিবন্ধী এক নারী রয়েছেন। আক্রান্তদের মধ্যে আগে আক্রান্ত হয়ে আইসোলেশনে থাকা মায়ের পর ছেলে এবং একজন স্বাস্থ্য সহকারীর ভাই ও ভাইয়ের স্ত্রীও রয়েছেন।

তিনি আরও জানান, এ পর্যন্ত জামালপুর জেলার সাতটি উপজেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে চার হাজার ৫৩৩ জনের। তাদের মধ্যে করোনায় আক্রান্ত ৪০৪ জন। মৃত্যু পাঁচজন। সুস্থ হয়েছেন ১৫৭ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৪২ জন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে বেকার যুবকসহ আরও ১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত

আপডেট সময় ০১:৩৮:৪২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০