ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

জামালপুরে র‌্যাবের অভিযানে ভুয়া এএসপিসহ তিন প্রতারক গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ভুয়া এএসপি মো. ওবায়দুর রহমান, তার স্ত্রী ও শ্যালক। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুরে মুঠোফোনে প্রতারণার ফাঁদ পেতে চাকরি পাইয়ে দেওয়া ও বিয়ের প্রলোভন দেখিয়ে ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পুলিশের একজন ভুয়া এএসপি এবং তার স্ত্রী ও শ্যালককে গ্রেপ্তার করেছে র‌্যাব। ৮ সেপ্টেম্বর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার প্রতারকেরা হলেন পুলিশের ভুয়া এএসপি পরিচয়দানকারী মো. ওবায়দুর রহমান (৩৮), তার স্ত্রী রোমনা বেগম (২৭) ও শ্যালক নাজমুল হোসেন। ওবাইদুর রহমান জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের রনরামপুর গ্রামের আব্দুল লতিফ আকন্দের ছেলে। তার শ্যালক সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের গোদাশিলা গ্রামের মো. শেখ সাদীর ছেলে নাজমুল হোসেন (২৫)। তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল, তিনটি মোবাইল ফোন সেট ও ৫০টি সিম জব্দ করেছে র‌্যাব।

৯ সেপ্টেম্বর র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, প্রতারকচক্রের মূলহোতা ওবায়দুর রহমান নিজেকে কখনো ভুয়া এএসপি, কখনো সেনাবাহিনীর কর্মকর্তা আবার কখনো বড় প্রকৌশলী পরিচয়ে মুঠোফোনের মাধ্যমে প্রতারণার ফাঁদ পেতে বেশ কয়েকজনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। ওবায়দুর রহমান ও তার সহযোগীরা ঘটকের মাধ্যমে সৎপাত্রের পরিচয়ে সুন্দরী মেয়েদের সাথে ফোনে সম্পর্ক করে বিকাশ ও রকেটের মাধ্যমে টাকা হাতিয়ে নিতেন। তারা কখনোই সশরীরে দেখা দিতেন না। বিশ^াসযোগ্যতা অর্জনের জন্য ফোনের অপরপ্রান্ত থেকে ফোনে ডাউনলোড করা পুলিশের ওয়াকিটকির শব্দ বা পুলিশের গাড়ির সাইরেনের শব্দ শুনিয়ে পুলিশের গাড়িতে করে অপারেশনে যাওয়ার ব্যস্ততার কথাও জানানো হতো।

তিনি আরও জানান, সম্প্রতি এ ধরনের প্রতারণার শিকার হওয়া জামালপুরের তিনজন অবিবাহিত নারীর অভিযোগের প্রেক্ষিতে ৮ সেপ্টেম্বর প্রতারক চক্রের মূলহোতা ওবায়দুর রহমানকে ঢাকার তেজগাঁর তেজতুরিপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারুক্তি অনুযায়ী তার স্ত্রী ও শ্যালককে গ্রেপ্তার করা হয়। তারা ওই তিন নারীর কাছ থেকে গত এক বছরে প্রায় ৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। অভিনব এই প্রতারণার সাথে জড়িত আরো কয়েকজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে জামালপুর সদর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।

আপলোডকারীর তথ্য

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

জামালপুরে র‌্যাবের অভিযানে ভুয়া এএসপিসহ তিন প্রতারক গ্রেপ্তার

আপডেট সময় ০৮:০৮:৩১ অপরাহ্ন, রবিবার, ৯ সেপ্টেম্বর ২০১৮