ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয় মাদারগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী মুক্তা চৌধুরী, আলোচনা সভা অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত বকশীগঞ্জের গারো পাহাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার জামালপুরে আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষক প্রশিক্ষণ জামালপুরে পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন দেশকে নিয়ে স্বপ্নযাত্রার পথে মাদকের প্রতিবন্ধকতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে র‌্যাবের অভিযানে ১৪৬০টি ইয়াবাসহ এক কারবারি আটক

র‌্যাবের অভিযানে আটক মাদক কারবারি মো. হযরত আলী। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় এক হাজার ৪৬০টি ইয়াবা বড়িসহ মো. হযরত আলী (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪। উপজেলার ডাংধরা ইউনিয়নের গারোহাড়ী এলাকায় ১ জুন সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারি দেওয়ানগঞ্জ উপজেলার জোয়ানেরচর (সরকারপাড়া) গ্রামের মো. আমির হামজার ছেলে।

জানা গেছে, র‌্যাবের জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ১ জুন পৌনে ছয়টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের গারোহাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ওই গ্রামের জনৈক মো. রফিকুল ইসলামের বসতবাড়ির পশ্চিম পাশে রাস্তা থেকে মাদক কারবারি মো. হযরত আলীকে আটক করা হয়। তার কাছ থেকে এক হাজার ৪৬০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ৪ লাখ ৩৮ হাজার টাকা মাত্র।

আটক মাদক কারবারির বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয়

দেওয়ানগঞ্জে র‌্যাবের অভিযানে ১৪৬০টি ইয়াবাসহ এক কারবারি আটক

আপডেট সময় ০২:০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০