ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

মাদারগঞ্জে কম্বাইন হারভেস্টার মেশিনে কৃষকদের ধানকাটা-মাড়াই উদ্বোধন

মাদারগঞ্জে কম্বাইন হারভেস্টার মেশিনে কৃষকদের ধানকাটা-মাড়াই উদ্বোধন করেন সংসদ সদস্য মির্জা আজম। ছবি : বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় কৃষি যন্ত্রপাতিতে সরকারি ভর্তুকির আওতায় এসিআই কম্বাইন হারভেস্টার মেশিনের তিনটি চাবি হস্তান্তর ও কৃষকদের ধানকাটা-মাড়াই শুভ উদ্বোধন করেছেন সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য মির্জা আজম। ৮ মে উপজেলা পরিষদ চত্বরে এই চাবি হস্তান্তর করেন তিনি। পরে হ্যালিপ্যাডের পাশে কৃষক আনন্দ কুমার ঘোষের জমিতে হারভেস্টার মেশিনে ধান কেটে শুভ উদ্বোধন করা হয়।

এ সময় মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম, বিআরডিবির চেয়ারম্যান অরুন কুমার সাহা, ভুর্তুকিতে পাওয়া হারভেস্টারের মালিক মির্জা গোলাম মওলা সোহেল উপস্থিত ছিলেন।

এ সময় মির্জা আজম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কৃষকের কথা চিন্তা করে ৫০ ভাগ ভুর্তকিতে এই মেশিন দিয়েছেন। এই সংকটকালে কৃষি শ্রমিকের অভাব পূরণ করে এই মেশিন দিয়ে কৃষকরা সহজে ধান কাটতে পারবে। তিনি এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে মাদারগঞ্জবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান।

উল্লেখ যে, এ উপজেলায় কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহায়তা প্রদান কার্যক্রমের সরকারি প্রায় ৫০% ভর্তুকি আওতায় প্রাপ্ত তিনটি ধানকাটা কম্বাইন হারভেস্টার মেশিন এ উপজেলায় কৃষকদের দেওয়া হয়েছে। প্রতিটি মেশিনের ক্রয় মূল্য ২৯ লাখ ৫০০ টাকা। তারমধ্যে ১৪ লাখ টাকা ভর্তুকি দিয়েছে সরকার। বাকি টাকায় যন্ত্রের মালিক কৃষক কিস্তিতে পরিশোধ করবেন।

কৃষি অফিস সূত্রে জানা যায়, এই ধান কাটা কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে কৃষকরা শ্রম মূল্যের চেয়ে অনেক কম খরচে তাদের ধান কাটা-মাড়াই করতে পারবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মাদারগঞ্জে কম্বাইন হারভেস্টার মেশিনে কৃষকদের ধানকাটা-মাড়াই উদ্বোধন

আপডেট সময় ০৩:০১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০