ঢাকা ১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আজকের তারুণ্য’ এর ঈদ উপহার প্রদান প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী ঘুষি মেরে অটোচালকের নাক ফাটিয়ে দিলেন ট্রাফিক পুলিশ বিধবা ইয়াসমিনকে ঘর নির্মাণ করে দিচ্ছে মাদারগঞ্জ উপজেলা যুবদল আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম

সরিষাবাড়ীতে বিভিন্ন স্থানে স্বেচ্ছায় লকডাউন

সরিষাবাড়ীর বিভিন্ন স্থানে রাস্তা বন্ধ করে স্বেচ্ছায় লকডাউন করে স্থানীয়রা। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন স্থানে স্বেচ্ছায় লকডাউন করা হয়েছে। পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে গাছের গুঁড়ি ফেলে যাতায়াত সীমিত করা হয়েছে। এছাড়া বিভিন্ন গ্রামের যুবকরা মিলে স্বেচ্ছাশ্রমে গ্রামের প্রবেশ পথগুলো বাঁশ দিয়ে বেঁধে দিচ্ছে। ৭ এপ্রিল কয়েকটি এলাকা ঘুরে এসব চিত্র দেখা গেছে।

জানা গেছে, সরিষাবাড়ীর পার্শ্ববর্তী মেলান্দহ উপজেলার বীর ঘোষেরপাড়ায় এক যুবক করোনায় আক্রান্ত হওয়ায় এ উপজেলায় আতঙ্ক বহুগুন বেড়ে গেছে। এ কয়েকদিন প্রশাসনের নির্দেশ অমান্য করে লোকজন বাইরে চলাচল করলেও বর্তমানের চিত্র ভিন্ন। অতি প্রয়োজনীয় দোকানপাটগুলো খোলা থাকলেও রাস্তায় লোকজন খুব প্রয়োজন ব্যতিত কাউকে চলাচল করতে দেখা যাচ্ছে না। পার্শ্ববর্তী উপজেলাগুলো থেকে সরিষাবাড়ীর প্রবেশ পথ দিগপাইত, ভাটারা, ডোয়াইল ও পিংনা এলাকায় গাছের গুঁড়ি ফেলে চলাচল সীমিত করা হয়েছে। ৭ এপ্রিল সকাল থেকে পৌরসভার বাউসি, শিমলা, আরামনগর, সাতপোয়া, বলারদিয়ার, ঝালুপাড়াসহ প্রধান প্রধান কয়েকটি সড়কে গাছের গুড়ি ফেলা হয়েছে।

এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবী যুবকরা গ্রামের প্রবেশপথগুলো বন্ধ করে দিয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, পোগলদিঘা ইউনিয়নের পাটাবুগা গ্রামের প্রবেশপথ বলারদিয়ার মাধুর মোড়ে নিউসান সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ও অন্যরকম স্পোর্টসিং ক্লাবের উদ্যোগে একদল যুবক বাঁশ বেঁধে চলাচল সীমিত করেছে। এছাড়া সচেতনতার জন্য তারা সেখানে হাত ধোয়ার সাবান-পানির ব্যবস্থা করেছে।

নিউসানের সভাপতি শাহিনুর আলম সাইদ জানান, পাটাবুগা ছয়আনী বিলে প্রকৃতি দেখতে প্রতিদিন অনেক মানুষ ভিড় জমায়। তাই বহিরাগতসহ মানুষের অপ্রয়োজনীয় চলাচল ঠেকাতে গ্রামের প্রবেশপথে বাঁশ দিয়ে বেঁধে দিয়েছি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন আহমদ বলেন, ‘অপ্রয়োজনে বাইরে না আসতে বারবার নিষেধ করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিন এলাকায় মাইকিং চলছে। সবাই সচেতন হলে করোনার বিস্তার ঠেকানো সম্ভব। তবে রাস্তা বন্ধ করতে প্রশাসনের কোন নির্দেশ দেওয়া হয়নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আজকের তারুণ্য’ এর ঈদ উপহার প্রদান

সরিষাবাড়ীতে বিভিন্ন স্থানে স্বেচ্ছায় লকডাউন

আপডেট সময় ১০:৩৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০