ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন : জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

বকশীগঞ্জে করোনাভাইরাস প্রতিরোধে জিরো টলারেন্সে প্রশাসন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নোভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জিরো টলারেন্স অবলম্বন করছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কঠোর তৎপরতায় বকশীগঞ্জ পৌর শহরসহ গুরুত্বপূর্ণ সড়ক গুলো এখন প্রায়ই ফাঁকা। ফলে প্রায়ই জনশূন্য হয়ে পড়েছে পৌর শহর।

২৬ মার্চ থেকে প্রশাসনের সতর্কতা আরো বেড়ে গেছে। উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকার, সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, বকশীগঞ্জ থানা পুলিশের পক্ষে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ও তার থানার পুলিশ সদস্যরা রাস্তায় নেমে পড়েছেন। মানুষে মানুষে সামাজিক দূরত্ব সৃষ্টি করতে শহর-নগর ফাঁকা করে দেওয়া হচ্ছে।

মানুষের সচেতনতা বাড়াতে প্রতিটি ইউনিয়নে প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে। রাস্তায় বের হলেই কারণ জিজ্ঞাসাসহ নানাভাবে মানুষকে বুঝানো হচ্ছে। করোনা প্রতিরোধে প্রত্যেককে নিজ নিজ বাড়িতে অবস্থান করার কথা বলা হচ্ছে। দুই তিন জন এক সাথে হলেই ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে। দূরপাল্লার সকল যানচলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ও পুলিশ ঝুঁকি নিয়েও তাদের কর্তব্য পালন করতে দেখা গেছে। প্রয়োজন ছাড়া কাউকেই শহরে ঢুকতে দেওয়া হচ্ছে না।

২৭ মার্চ বকশীগঞ্জ শহরের সকল বিপণীবিতানগুলো বন্ধ ছিল। শহর ছিল প্রায় ফাঁকা। প্রশাসনের ভয়ে কেউ বাড়ি থেকে বের হচ্ছেন না।

প্রশাসনের জিরো টলারেন্স নীতির কারণে কোথাও কোন গণজমায়েত হওয়ার সুযোগ পান নি কেউ। প্রশাসনের এমন সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে অনেকেই আবার স্বেচ্ছায় বাড়িতে অবস্থান করছেন। তবে শুধু শহরেই নয় গ্রামের বিভিন্ন বাজারগুলোতেও প্রশাসনের নজরদারি বৃদ্ধির দাবি জানিয়েছেন অনেকেই ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জে করোনাভাইরাস প্রতিরোধে জিরো টলারেন্সে প্রশাসন

আপডেট সময় ০৮:৪০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২০