ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

জঙ্গিবাদের স্থান নেই বাংলাদেশে : র‌্যাব মহাপরিচালক

অনুষ্ঠানে বক্তব্য রাখেন র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর মহাপরিচালক বেনজির আহমেদ বলেছেন, জঙ্গিবাদের স্থান নেই বাংলাদেশে। তিনি ৩ মার্চ বিকেলে শেরপুর জেলা পুলিশ আয়োজিত বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রিড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, আমরা বিজয়ী জাতি। জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা অবশ্যই বিজয়ী হবো। সমাজ থেকে নিশ্চিহ্ন করবো। দুর্র্নীতির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধেও যুদ্ধ করতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা কায়েম করা সম্ভব হবে।

বেনজির আহমেদ আরো বলেন, আমাদের দেশের মানুষের সংস্কৃতির সাথে দুর্নীতির সংস্কৃতি না। এগুলো অন্য দেশ থেকে আমাদের দেশে আমদানি হয়েছে। এদেশের মানুষ শান্তি প্রিয়, রক্তপাত দেখতে চায় না, হানাহানি পছন্দ করে না। জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস ও দুর্নীতি এগুলোকে আমরা পরাজিত করি। এই সমস্ত দানবকে আমরা দেশ থেকে নির্মূল করবো।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুলিশ নারী কল্যাণ সমিতির সহ-সভানেত্রী জীশান মীর্জা, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি হারুন অর রশিদ বিপিএমসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

জঙ্গিবাদের স্থান নেই বাংলাদেশে : র‌্যাব মহাপরিচালক

আপডেট সময় ০৯:৪৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০