ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু মাদারগঞ্জে কাজে আসে না ৮০ লাখ টাকার ডাম্পিং স্টেশন, মহাসড়কের পাশে ময়লার ভাগাড় দেওয়ানগঞ্জে নুতন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির প্রস্তুতি সভা অনুষ্ঠিত ডিজেল মজুতের দায়ে যুবকের ৭ দিনের জেল মাদারগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, বাবার দাবি হত্যা  বকশীগঞ্জে কতিপয় শিক্ষকের বিরুদ্ধে ক্লাস বাদ দিয়ে পাম্পে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহের অভিযোগ!   সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা

মেলান্দহে ট্রেনের দুই টিকেট কালোবাজারির কারাদণ্ড

সাজাপ্রাপ্ত ট্রেনের দু’জন টিকেট কালোবাজারি। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
র‌্যাবের উদ্যোগে জামালপুরের মেলান্দহ রেলস্টেশনে ২৮ আগস্ট দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দু’জন টিকেট কালোবাজারিকে আটক করে উভয়কে ১৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

জানা গেছে, র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানের নেতৃত্বে এবং মেলান্দহ উপজেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. তামিম আল ইয়ামীনের উপস্থিতিতে ২৮ আগস্ট দুপুর আড়াইটার দিকে মেলান্দহ রেলস্টেশনে টিকেট কালোবাজারিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মেলান্দহ উপজেলার শাহজাদপুর গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে মো. তোতা শেখ ও মৃত আব্দুস সালামের ছেলে নূর মোহাম্মদ ফজল নামে দু’জন টিকেট কালোবাজারিকে আটক করা হয়। তাদেরকে ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৪০ ধারা মোতাবেক ১৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান এ অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

মেলান্দহে ট্রেনের দুই টিকেট কালোবাজারির কারাদণ্ড

আপডেট সময় ১০:২৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অগাস্ট ২০১৮