ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

সরিষাবাড়ীতে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

সংঘর্ষে আহতদের সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা সংঘর্ষের ঘটনা ঘটেছে। ২৪ জানুয়ারি সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, উপজেলার ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া গ্রামের বেলাল খানের সাথে প্রতিবেশী আব্দুল হামিদের এক একর নয় শতাংশ জমি নিয়ে র্দীঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধপূর্ণ জমিতে ২৩ জানুয়ারি সকালে আব্দুল হামিদ ইরিবোরো ধান লাগাতে যায়। এ সময় বেলাল খান ও তার সর্মথকরা লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে আব্দুল হামিদসহ তার লোকজনকে মারধর করে। এ ঘটনায় ২৪ জানুয়ারি সকালে আব্দুল হামিদ ও তার দলবল নিয়ে বেলাল খানের বাড়ি ঘরে হামলা চালিয়ে পরিবারের সদস্যদের উপর চড়াও হয়ে বেধরক মারধর করে। এতে বেলাল খান (৭০), আবু বক্কর সিদ্দিক (৬৫), মমতা বেগম (৩০), শারমিন আক্তার (২৫), সেফালী বেগম (২৫), সেজনু মিয়া (৩৫), রাসেল মিয়া (২৫) ও রেজুয়ান হাসান (২৪) গুরুতর আহত হন।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বাংলারচিঠিডটকমকে বলেন, জমি নিয়ে মারামারি ঘটনায় কোন পক্ষ থানায় অভিযোগ এখনো দেয়নি। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সরিষাবাড়ীতে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

আপডেট সময় ০৯:২৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০