ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার টাকা ফেরতের দাবিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও, অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭টি ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ জামালপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান জিলানী, লিয়ন সেক্রেটারি শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম

সরিষাবাড়ীতে ট্রাক উল্টে খাদে, কাঠ ব্যবসায়ীসহ আহত ৮

দুর্ঘটনা কবলিত ট্রাক। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গাছের গুঁড়ি বোঝাই একটি ট্রাক উল্টে একজন কাঠ ব্যবসায়ী ও ট্রাকে থাকা সাতজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। ৮ জানুয়ারি রাত সাড়ে আটটার দিকে উপজেলার বাউশী ইজারাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলার মাদারগঞ্জ উপজেলার শ্যামগঞ্জ কালিবাড়ী বাজার থেকে গাছের গুঁড়ি বোঝাই একটি ট্রাক টাঙ্গাইল যাওয়ার কথা ছিল। পথে জামালপুর-সরিষাবাড়ী সড়কের বাউশী ইজারাপাড়া এলাকায় ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ট্রাকের ওপরে থাকা একজন কাঠ ব্যবসায়ী ও সাতজন ট্রাক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ও সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের মধ্যে ট্রাক শ্রমিক শমসের আলীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তার ডান পা কেটে গেছে। দুর্ঘটনার পর ট্রাকটির চালক ও হেলপার পালিয়ে গেছে।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন গুরুতর আহতরা হলেন- কাঠ ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম, ট্রাক শ্রমিক ফাহাদ হোসেন, আব্দুল হাকিম, মানিক, তুলা মিয়া, আইউব নবী ও বাবু মিয়া । তাদের প্রত্যেকের বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নন্দনপুরের সুন্দর চরপাড়া গ্রামে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান বাংলারচিঠিডটকমকে বলেন, ‘পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে সরিষাবাড়ী হাসপাতালে পাঠিয়েছে। ট্রাকের লোকজনই আহত হয়েছে। এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

আপলোডকারীর তথ্য

জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে ট্রাক উল্টে খাদে, কাঠ ব্যবসায়ীসহ আহত ৮

আপডেট সময় ১১:৩৮:৫০ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২০