ঢাকা ১২:৪০ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : নজরুল ইসলাম খান গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড জামালপুরে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার দাবিতে জামালপুরে জাতীয় পতাকা মিছিল

দয়াময়ী মোড়ে জাতীয় পতাকা মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

অসাম্প্রদায়িত, সম্প্রীতি ও মুক্তিযুদ্ধের অঙ্গীকার, শোষণ-বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এবং জঙ্গিবাদ, দুর্নীতি প্রতিরোধ ও সর্বস্তরে জবাবদিহিতা নিশ্চিত করার দাবিতে ১ ডিসেম্বর জামালপুরে জাতীয় পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিন সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা কমিটির উদ্যোগে এবং উন্নয়ন সংঘ ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সহায়তায় অনুষ্ঠিত পতাকা মিছিলের উদ্বোধন করেন জামালপুর সদর আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

জামালপুর শহরের প্রধান সড়কে জাতীয় পতাকা মিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

সকাল ১১টায় অনুষ্ঠিত জাতীয় পতাকা মিছিলটি জামালপুর কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শহর প্রদক্ষিণের পর ১৯৭১ সালে জামালপুরে হানাদার বাহিনীর নির্যাতনকেন্দ্র সরকারি আশেক মাহমুদ কলেজের স্নাতক ছাত্রাবাসে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি ও উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম।

সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুতিএযাদ্ধা শফিকুল ইসলাম, বর্তমান উপাধ্যক্ষ অধ্যাপক হারুণ অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা সুজায়াত আলী ফকির, উদীচী জামালপুর জেলা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখার উপদেষ্টা আমির উদ্দিন, সাযযাদ আনসারী, সাধারণ সম্পাদক হিল্লোল সরকার, উন্নয়ন সংঘের ব্যবস্থাপক মিনারা পারভীন প্রমুখ।

জাতীয় পতাকা মিছিল শেষে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের  স্নাতক ছাত্রাবাস প্রাঙ্গণে সমাবেশ। ছবি : বাংলারচিঠিডটকম

বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় মানবিক মূল্যবোধ সম্পন্ন অসাম্প্রাদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় নতুন মুক্তির লড়াই সংগ্রামে অবতীর্ণ হবার আহ্বান জানান। পাশাপাশি চলমান শুদ্ধি অভিযান অব্যাহত রাখার উদাত্ত আহ্বান জানান।

পতাকা মিছিলে মুক্তিযোদ্ধা, কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, সংস্কৃতিকর্মী, সাংবাদিক, বেসরকারি সংস্থার প্রতিনিধি, প্রগতিশীল রাজনৈতিক দলের সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার দাবিতে জামালপুরে জাতীয় পতাকা মিছিল

আপডেট সময় ০৩:৩৩:০২ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০১৯