ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয় মাদারগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী মুক্তা চৌধুরী, আলোচনা সভা অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত বকশীগঞ্জের গারো পাহাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার জামালপুরে আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষক প্রশিক্ষণ জামালপুরে পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন দেশকে নিয়ে স্বপ্নযাত্রার পথে মাদকের প্রতিবন্ধকতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত

জামালপুরে ৬০০টি ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার মাদক কারবারি আব্দুর রহিম। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুুর পৌর এলাকার ছনকান্দা থেকে ২০ নভেম্বর রাতে ৬০০টি ইয়াবা বড়িসহ আব্দুর রহিম (২৯) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃত আব্দুর রহিমের বাড়ি কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর বোয়ালমারী মধ্যপাড়া এলাকায়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদ জানান, জামালপুরের পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন বিপিএম,পিপিএম (বার) এর দিকনির্দেশনায় এসআই ফজলে মাসুদের নেতৃত্বে এএসআই কামরুল হাসান ও এএসআই শুভাগতসহ ডিবির একটি দল ২০ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ছনকান্দা শেরপুর-জামালপুর ব্রীজ সংলগ্ন একটি খাবার হোটেলের সামনে আব্দুর রহিমের দেহ তল্লাশী করে ৬০০টি ইয়াবা বড়ি পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। মাদক কারবারি আব্দুর রহিম কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর বোয়ালমারী মধ্যপাড়া এলাকার জেহের আলীর ছেলে।

গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে ২১ নভেম্বর জামালপুর সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর জেলহাজতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয়

জামালপুরে ৬০০টি ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ১১:১০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯