ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

ইসলামপুরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের আশ্বাস দিলেন যুগ্মসচিব কামরুল

বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) এ টি এম কামরুল ইসলাম। ছবি : লিয়াকত হোসাইন লায়ন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) এ টি এম কামরুল ইসলাম বলেন, মানুষদের যাতে বন্যায় কষ্টে দিনাতিপাত করতে না হয় সেদিকে লক্ষ্য রেখে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ করা হবে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বিক সহযোগীতায় আগামী এক বছরের মধ্যে যমুনার বামতীরে বন্যা নিয়ন্ত্রক রাস্তা কাম একটি বাঁধ নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

২১ জুলাই বিকেলে জামালপুরের ইসলামপুর উপজেলার মলমগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি এ সময় এক হাজার বন্যার্ত পরিবারের মাঝে চিড়া, মুড়ি, গুড়, রুটি, খিচুরি, মোম, দিয়াশলাই ও গোখাদ্য প্যাকেট বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামপুর আসনের সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা, জামালপুরের অতিরিক্ত জেলা হাকিম সুহেল মাহমুদ, জেলা পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক লাল মিয়া, পাথর্শী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আলম বাবুল প্রমুখ।

এ সময় ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা নায়েব আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

ইসলামপুরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের আশ্বাস দিলেন যুগ্মসচিব কামরুল

আপডেট সময় ১১:১৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০১৯