ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশের জ্বালানি পরিস্থিতির উন্নতি হয়েছে : ইকবাল হাসান মাহমুদ অনিরাপদ খাদ্যের স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিক পণ্য উদ্ধার ইসলামপুরে বৃদ্ধ দম্পত্তি চায় নিরাপদ ঘর, দুমুঠো খাবারের নিশ্চয়তা ইসলামপুরে পৃথক স্থানে বজ্রপাতে দু’জনের মৃত্যু হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের বকশীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক হলেন সাঈদ ঝর্নায় জ্বালানি তেল না আসায় ভোগান্তিতে ইসলামপুরবাসী আওনা ইউপি চেয়ারম্যান মেম্বারদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মদিনায় দাফন

বিশ্বকাপে ইতিহাস গড়লেন সাকিব

সাকিব আল হাসান

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

বাংলারচিঠিডটকম ডেস্ক : বাংলাদেশের হয়ে বিশ্বকাপ ক্রিকেটে ইতিহাস রচনা করলেন অল রাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশী প্রথম ক্রিকেটার হিসিবে তিনি বিশ্বকাপের এক আসরে পাঁচশ’র বেশী রান ও দশ উইকেট শিকার করেছেন।

মঙ্গলবার এজবাস্টনে অনুষ্ঠিত ভারতের বিপক্ষে ম্যাচে ৬৬ রান সংগ্রহের মাধ্যমে ৫০০ রানের মাইলফলক অতিক্রম করেন সাকিব। এই নিয়ে সাত ইনিংস থেকে তাঁর সংগ্রহ দাঁড়িয়েছে ৫৪২ রান। এ ইনিংসের মাধ্যমে আসরে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় দ্বিতীয় অবস্থানে পৌঁছে যান বাংলাদেশী অল রাউন্ডার। দুটি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরিতে ভর করে এই সংগ্রহ দাঁড় করিয়েছেন সাকিব। এই তালিকায় বর্তমানে ২রান বেশী নিয়ে তার উপরে রয়েছেন শুধুমাত্র ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা। আসরে ৩৪.৯ স্ট্রাইক রেটে ১১টি উইকেট তুলে নিয়েছেন সাকিব।

২ জুলাই এই তারকা অল রাউন্ডার ৬৬ রানের পাশাপাশি তুলে নিয়েছেন পান্থের উইকেটটি। যার মাধ্যমে তিনি নতুন মাইলফলক স্পর্শ করেন।

ব্যাট-বলে বিশ্বকাপের শীর্ষ তালিকায় পৌঁছানো সাকিবের পরের অবস্থানে রয়েছেন নিউজিল্যান্ডের অল রাউন্ডার স্কট স্টাইরিস। তিনি ২০০৭ বিশ্বকাপে মোট ১০টি ম্যাচে অংশ নিয়ে ৪৯৯ রানের পাশাপাশি সংগ্রহ করেছেন ৯টি উইকেট।

এবারের আসরে সাকিবের সেরা সাফল্যটি এসেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। টনটনে ৭ উইকেটে জয় পাওয়া ওই ম্যাচে অপরাজিত ১২৪ রান করেছিলেন সাকিব। এরপর আফগানিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত আরেক ম্যাচে ২৯ রান দিয়ে ৫ উইকেট সংগ্রহ করেন বিশ্ব সেরা অল রাউন্ডার।

এই বিশ্বকাপেই ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ৬ হাজার রানের মাইলফলক অতিক্রম করেছেন সাকিব। বাংলাদেশের হয়ে দ্বিতীয় কোন ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলকে পৌঁছেছেন তিনি।

বিশ্বকাপে এক আসরে পাঁচশ’র বেশি রান করা খেলোয়াড় তালিকা:
শচিন টেন্ডুলকার-৬৭৩(২০০৩)
ম্যাথু হেইডেন-৬৫৯(২০০৭)
মাহেলা জয়াবর্ধনে ৫৪৮(২০০৭)
মার্টিন গাপটিল ৫৪৭(২০১৫)
কুমার সাঙ্গাকারা ৫৪১(২০১৫)
রিকি পন্টিং-৫৩৯(২০০৭)
শচিন টেন্ডুলকার-৫০০(২০১১)
রোহিত শর্মা-৫৪৪*(২০১৯)
সাকিব আল হাসান-৫৪২*(২০১৯)
ডেভিড ওয়ার্নার-৫১৬*(২০১৯)
এ্যারন ফিঞ্চ-৫০৪*(২০১৯)
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

বিশ্বকাপে ইতিহাস গড়লেন সাকিব

আপডেট সময় ০৭:০১:০১ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০১৯