ঢাকা ১২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

মেরিলিবোন ক্রিকেট ক্লাবের ইফতার মাহফিল

মেরিলিবোন ক্রিকেট ক্লাব আয়োজিত ইফতার মাহফিলে মোনাজাতে অংশ নেন সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম ও অন্যান্য অতিথিবৃন্দ। ছবি : আলী আকবর

মেরিলিবোন ক্রিকেট ক্লাব আয়োজিত ইফতার মাহফিলে মোনাজাতে অংশ নেন সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম ও অন্যান্য অতিথিবৃন্দ। ছবি: আলী আকবর

ক্রীড়া প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন মেরিলিবোন ক্রিকেট ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামের নির্মাণাধীন ভবনের ছাদে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। মেরিলিবোন ক্রিকেট ক্লাবের সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জেলা কাউন্সিলর মির্জা জিল্লুর রহমান শিপনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ কবীর, জেলা আওয়ামী লীগের সহসভাপতি জিএসএম মিজানুর রহমান, জামালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, মেরিলিবোন ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু প্রমুখ। সংক্ষিপ্ত আলোচনা শেষে অতিথি ও অংশগ্রহণকারীরা মোনাজাতে অংশ নেন।

মেরিলিবোন ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ইমরুল কায়েস, রাজিব হাসানসহ সকল কর্মকর্তা, সদস্য ও খেলোয়াড় এবং জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ এই ইফতার মাহফিলে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মেরিলিবোন ক্রিকেট ক্লাবের ইফতার মাহফিল

আপডেট সময় ০৯:১৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০১৯