ঢাকা ১১:১০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্তানের প্রথম আশ্রয় মা, শিক্ষক, আজীবনের পথপ্রদর্শক : সমাজকল্যাণ মন্ত্রী অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন শিশুকে ধর্ষণের চেষ্টাকারী গ্রেপ্তার নকলায় বাসের ধাক্কায় মাহিন্দ্র চালক নিহত, আহত সিএনজি যাত্রী

জামালপুর জেলা বিএনপির ইফতার

মোনাজাতে অংশ নেন বিএনপি নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা, দোয়া ও ইফতারের আয়োজন করেছে জেলা বিএনপি। ২৫ মে শহরের একটি সামাজিক সম্মিলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমের সভাপতিত্বে ইফতার মাহফিল পূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, বিএনপি নেতা আইনজীবী আনোয়ারুল করিম শাহজাহান, আইনজীবী গোলাম নবী, আইনজীবী রবিউল আলম বাবলু, আমজাদ হোসেন, আনিসুর রহমান বিপ্লব, শহীদুল হক খান দুলাল, লোকমান আহম্মেদ খান লোটন, খন্দকার আহসানুজ্জামান রুমেল, শফিকুল ইসলাম খান সজিব, রফিকুল ইসলাম সুমন ও ঐক্যফ্রন্টের নেতা মো. আমির উদ্দিন প্রমুখ।

আলোচনা সভায় আগামী ৩০ ডিসেম্বর জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী যথাযথভাবে পালনে নেতাকর্মীদের দিকনিদের্শনা দেওয়া হয়। এছাড়া আগামী দিনে বিএনপির কেন্দ্র ঘোষিত যেকোনো আন্দোলন সংগ্রামে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান। পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

ইফতার মাহফিলে বিএনপিসহ ২০ দলীয় জোটের শরিকদলের নেতাকর্মীরা অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সন্তানের প্রথম আশ্রয় মা, শিক্ষক, আজীবনের পথপ্রদর্শক : সমাজকল্যাণ মন্ত্রী

জামালপুর জেলা বিএনপির ইফতার

আপডেট সময় ০৯:৪২:৫২ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০১৯