ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ মেলান্দহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ইটভাটার চিমনি ধ্বংস বকশীগঞ্জে অ্যাপসে সার বিতরণের অবহিতকরণ সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ : সিলিং ফ্যানে ঝুলে যুবকের আত্মহত্যা মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

ইসলামপুরে যমুনার দুর্গম চরে বিদ্যুতায়িত হয়ে গৃহিনীর মৃত্যু

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় সোলার গ্রিডের তার ছিঁড়ে ছালেহা বেগম (৫৫) নামের এক গৃহিনীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বেলগাছা ইউনিয়নের চর মন্নিয়া গ্রামের আজিজল হকের স্ত্রী। ১৫ মে বিকেলে চর মন্নিয়া গ্রামে তার নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃত ছালেহা বেগমের পরিবারের স্বজনদের উদ্ধৃতি দিয়ে বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক বাংলারচিঠিডটকমকে জানান, ছালেহা বেগম ১৫ মে বিকেলে কাপড় শুকানোর জন্য স্থানীয় সোলার গ্রিড থেকে নেয়া বিদ্যুৎ সংযোগের তারে ভেজা কাপড় ঝুলাতে যান। এ সময় বিদ্যুতের সচল তার ছিঁড়ে তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর অসুস্থ হন। পরে আত্মীয়স্বজনরা তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক আরও জানান, এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় ওই গৃহিনীর স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। মরদেহ তার স্বজনরা চর মন্নিয়ায় তার বাড়িতে নিয়ে গেছেন।

আপলোডকারীর তথ্য

বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

ইসলামপুরে যমুনার দুর্গম চরে বিদ্যুতায়িত হয়ে গৃহিনীর মৃত্যু

আপডেট সময় ১১:০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০১৯