ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

দেওয়ানগঞ্জে আন্তর্জাতিক মে দিবস পালিত

দেওয়ানগঞ্জে আন্তর্জাতিক মহান মে দিবসের মিছিল বের হয়। ছবি : বাংলারচিঠিডটকম

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘আন্তর্জাতিক শ্রমিক দিবস সফল হোক, দুনিয়ার মজদুর এক হও,’ ‘শ্রমিকদের ন্যায্য দাবি মানতে হবে, শ্রমিকদের উপর নির্যাতন বন্ধ করো, করতে হবে,’ এসব স্লোগানে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে। ১ মে এ উপলক্ষে জামালপুর জেলা ট্রাক, ট্যাঙ্কলরি ও কাভার্ড ভ্যানচালক ইউনিয়ন মিছিল ও আলোচনা সভার আয়োজন করে।

মে দিবস উপলক্ষে সকালে মাদরাসা সড়ক চৌরাস্তার মোড় থেকে মিছিল বের হয়। মিছিলটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।

পরে জামালপুর জেলা ট্রাক, ট্যাঙ্কলরি ও কাভার্ড ভ্যানচালক ইউনিয়নের সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোতালেব হোসেন (হাসু), সাংগঠনিক সম্পাদক মনজুরুল ইসলাম তোতা, ওয়াসিম উল্লাহ, তানসিন মিয়া, রেজাউল করিম প্রমুখ। আলোচনা সভায় শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত ও নির্যাতন বন্ধ করার দাবি জানান বক্তারা।

এছাড়া দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম এলানের সভাপতিত্বে মহান মে দিবস উপলক্ষে অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সহসভাপতি সাংবাদিক খাদেমুল ইসলাম, সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন মন্ডল, প্রচার ও দপ্তর সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

আপলোডকারীর তথ্য

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে আন্তর্জাতিক মে দিবস পালিত

আপডেট সময় ০৮:২৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০১৯