ঢাকা ১২:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল শেরপুরে কালোবাজারে সার বিক্রির মামলায় ১৫ সার ডিলার জেল হাজতে বকশীগঞ্জে এবার জনতার হাতে ২৫ বস্তা সারবাহী অটোরিকশা আটক ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার বকশীগঞ্জে মামলা দায়েরের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল

মাদারগঞ্জ : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র, অগ্রযাত্রা ও সমৃদ্ধি, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে চক্রান্ত থেমে নেই। এই চক্রান্ত অব্যাহত আছে। সংসদের ভেতরেও চক্রান্ত হয়, সংসদের বাইরেও চক্রান্ত হয়। বাংলাদেশে গণতন্ত্রকে নস্যাৎ করা, দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা এবং সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য বিভিন্ন দল ও গোষ্ঠী একের পর এক ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।

১ সেপ্টেম্বর, মঙ্গলবার বিকাল ছয়টার দিকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি যৌথভাবে এই সভার আয়োজন করে।

মোস্তাফিজুর রহমান বাবুল আরও বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াকে সামনে রেখে তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশের বুকে গণতন্ত্রের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে, আমাদের জনগণের অগ্রগতি-সমৃদ্ধির বিরুদ্ধে, দেশবিরোধী, জাতিবিরোধী যে চক্রান্ত-ষড়যন্ত্র চলছে, সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব। সকল চক্রান্ত প্রতিহত করে বাংলাদেশকে আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে নিয়ে যাব।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ বিএনপিকে পছন্দ করে ও ভালোবাসে। জনগণ বারবার বিএনপিকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিয়েছে। দীর্ঘ ২০ বছর পর আবার দেশ ও সরকার পরিচালনার সুযোগ এসেছে। বিএনপির প্রতি জনগণের যে ভালবাসা, সমর্থন ও আস্থা অর্জিত হয়েছে, তা যেন কোনো কারণে নষ্ট না হয়। সেই বিষয়ে নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে।

উপজেলা বিএনপির সভাপতি আইনজীবী মনজুর কাদের বাবুল খানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুল মান্নান, সহ-সভাপতি মাসুদ খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রকিব লিটন, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ।

সভা শেষে প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে মোস্তাফিজুর রহমান বাবুলের নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা বালিজুড়ী বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন

বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল

আপডেট সময় ১০:০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬