ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল শেরপুরে কালোবাজারে সার বিক্রির মামলায় ১৫ সার ডিলার জেল হাজতে বকশীগঞ্জে এবার জনতার হাতে ২৫ বস্তা সারবাহী অটোরিকশা আটক ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার বকশীগঞ্জে মামলা দায়েরের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

মাদারগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত

মাদারগঞ্জ : নজরুল বর্ষ উপলক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ, উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৩১ আগস্ট, সোমবার সকাল ১০টার দিকে উপজেলা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে খরকা হলরুমে উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদারগঞ্জ উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।

ইসলামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুস্মিতা দত্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুজ্জামান খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার শফিকুল হায়দার, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম আজাদ ও মাদারগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নজরুল সংগীত, কবিতা আবৃত্তি ও নজরুলবিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয়।

মাদারগঞ্জ : নজরুল বর্ষ উপলক্ষ্যে শিক্ষার্থীরা পরিবেশন করে নজরুলগীতি। ছবি : বাংলারচিঠিডটকম

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের এক অনন্য প্রতীক। কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, দর্শন, আদর্শ ও সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না থেকে সংস্কৃতি চর্চায় সম্পৃক্ত হতে হবে। তবেই তারা দেশপ্রেমিক ও মানবিক মানুষ হিসাবে গড়ে উঠবে।

স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন

মাদারগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৩৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬