ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল শেরপুরে কালোবাজারে সার বিক্রির মামলায় ১৫ সার ডিলার জেল হাজতে বকশীগঞ্জে এবার জনতার হাতে ২৫ বস্তা সারবাহী অটোরিকশা আটক ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার বকশীগঞ্জে মামলা দায়েরের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

মাদারগঞ্জ : নূরনবীর মৃত্যুতে স্বজন ও প্রতিবেশীরা তার বাড়িতে ভিড় করেন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পরিত্যক্ত কেমিক্যালের ড্রাম কাটার সময় বিস্ফোরণে নূরনবী ফকির (৪৫) নামের এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে। ৩১ আগস্ট. সোমবার বিকালে মাদারগঞ্জ পৌর শহরের জোনাইল বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত নূরনবী ফকির উপজেলার জোনাইল পক্ষীমারী এলাকার মৃত মতিউর রহমান মতির ছেলে। তিনি জোনাইল বাজার এলাকায় জনতা ব্যাংকের পাশে একটি দোকানে দীর্ঘদিন ধরে ওয়ার্কশপের ব্যবসা ও ওয়েল্ডিয়ের কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, বিকালে নিজের ওয়ার্কশপে থাকা কেমিক্যাল রাখার একটি পরিত্যক্ত ড্রাম কাটছিলেন নূরনবী। কাটিং যন্ত্রের সংস্পর্শে আসার পর ড্রামটির ভেতরে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে। এতে ড্রামের ধাতব অংশ ছিটকে এসে তার মাথা ও মুখে আঘাত করে। গুরুতর আহত হয়ে তিনি মাটিতে পড়ে যান।

বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে জামালপুর জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠান।পরে অ্যাম্বুলেন্সে করে জামালপুর নেওয়ার পথে নূরনবী মারা যান।

নূরনবীর মৃত্যুতে জোনাইল বাজারসহ স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় এই প্রতিবেদককে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।

স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন

মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

আপডেট সময় ১১:২০:০৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬