ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন

ইসলামপুর : যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম 

জামালপুরের ইসলামপুর উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক হামিদুর রহমান মলিনকে রাজনৈতিক হেয় প্রতিপন্ন করতে একটি মামলায় আসামি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

২ অক্টোবর, শুক্রবার উপজেলার চরপুটিমারী ইউনিয়ন বাসীর উদ্যোগে ৪ নম্বর চর বাজার সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী শহিদুর রহমান, দক্ষিণ চর পুটিমারী ইউনিয়ন বিএনপির আহবায়ক রমজান আলী, ইউনিয়ন যুবদলের যুগ্মআহবায়ক রাজু মিয়াসহ বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয়রাবৃন্দ বক্তব্য রাখেন।

মানববন্ধনে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী শহিদুর রহমান অভিযোগ করে বলেন, রাজনৈতিক বিরোধের জেরে গৃহবধূ মনজুরা খাতুনের আত্মহত্যার ঘটনাকে হত্যাকাণ্ড হিসাবে উপস্থাপন করে একটি মহলের সহযোগিতায় যুবদল নেতা মলিনকে মামলার ১০ নম্বর আসামি করা হয়েছে। পাশাপাশি তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।

অন্যান্য বক্তারা দাবি করে বলেন, ঘটনার দিন মলিন জেলা বিএনপির একটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন। এসব কোনো ঘটনার সাথে জড়িত না থাকলেও আগামী নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়াকে কেন্দ্র করে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। মলিনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবি জানান বক্তারা।

পরে মানববন্ধন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ১০:০৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬