ঢাকা ১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা

মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু

মাদারগঞ্জ : ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণে বিনামূল্যে টিকা দেওয়া হয়। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণে বিনামূল্যে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। ১ অক্টোবর, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরবওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

‘পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ’ প্রকল্পের আওতায় আগামী ১৮ অক্টোবর পর্যন্ত মোট ১৮ দিন এই কার্যক্রম চলবে। কর্মসূচির আওতায় উপজেলায় ৪৭ হাজার ৫০০টি ছাগল ও ১৫ হাজার ২০০টি ভেড়াকে বিনামূল্যে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উপজেলা ভেটেরিনারি সার্জন ডাক্তার আল আমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক। এ সময় উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মনজুরুল ইসলাম, মোজাম্মেল হকসহ সাংবাদিক, খামারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মাদারগঞ্জ : বিনামূল্যে টিকাদান কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী। ছবি : বাংলারচিঠিডটকম

উপজেলা ভেটেরিনারি সার্জন ডাক্তার আল আমিন বলেন, পিপিআর ছাগল ও ভেড়ার একটি মারাত্মক সংক্রামক ভাইরাসজনিত রোগ। এই রোগে আক্রান্ত ছাগল ও ভেড়ার মৃত্যুহার ৫০ থেকে ৯০ শতাংশ। দেশের প্রান্তিক পর্যায়ের দরিদ্র জনগোষ্ঠীর একটি বড় অংশ ছাগল ও ভেড়া পালন করে জীবিকা নির্বাহ করেন। ফলে এসব পশু পিপিআরে আক্রান্ত হলে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েন তারা। তবে নিয়মিত ও সঠিক নিয়মে টিকা প্রয়োগের মাধ্যমে এই রোগ থেকে শতভাগ সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, ছাগল ও ভেড়ার পিপিআর রোগ প্রতিরোধ এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণে এ টিকাদান কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে প্রাণিসম্পদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি খামারি ও প্রান্তিক পশুপালকদের আর্থিক ক্ষতি কমানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু

আপডেট সময় ০৯:৩৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬