ঢাকা ১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই

সরিষাবাড়ী : আজিম উদ্দিন আহমেদ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা শাখা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২ অক্টোবর, শুক্রবার সকাল ৬টা ২০ মিনিটে জামালপুর এম এ রশিদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর।

​তিনি দীর্ঘ ৪৫ বছর (১৯৮১ সাল থেকে আমৃত্যু পর্যন্ত) নিষ্ঠার সাথে সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি সদাহাস্যোজ্বল ও বিনয়ী ছিলেন। মরহুম আজিম উদ্দিন আহমেদ সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার গ্রামের মরহুম জসিম উদ্দিনের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

​বিকাল ৫টায় সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার গ্রামে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

​তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আইনজীবী রুহুল কবীর রিজভী এবং স্থানীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো. ফরিদুল কবীর তালুকদার শামীম। শোকবার্তায় নেত্রীবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জানান।

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই

আপডেট সময় ১০:১৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬