ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর ডায়াবেটিক সমিতির সভাপতি হলেন এমপি মামুন, তরিকুল সম্পাদক দেওয়ানগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ হাইড্রোলিক পাম্পে উঁচু হল দেবে যাওয়া ইসলামপুরের আগারী সেতু মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে : প্রতিমন্ত্রী মিল্লাত আবদুল্লাহ আল-হারুন : জার্মানিতে বাসরত বহুমুখী প্রতিভাধর বাংলাভাষী লেখক সড়ক সংস্কার করে দিলেন ফাহাদ হোসেন রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না সেই সরকার দেশ পরিবর্তন করবে কীভাবে : নাহিদ দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

সরিষাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

সরিষাবাড়ী : জাতীয় পল্লী উন্নয়ন দিবসের শোভাযাত্রা বের হয়। ছবি : বাংলারচিঠিডটকম

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ- সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত হয়েছে।

৬ জুলাই, সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও বিআরডিবির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা, উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা সালাউদ্দিন সরকার প্রমুখ।

আলোচনা সভায় ইউএনও আফরোজা আফসানা বলেন, গ্রামীণ দরিদ্র, ক্ষুদ্র কৃষক ও ভূমিহীন মানুষকে সমবায় সমিতির আওতায় সংগঠিত করে কৃষি উৎপাদন বৃদ্ধি, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে সমবায়ভিত্তিক কার্যক্রমের গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

জামালপুর ডায়াবেটিক সমিতির সভাপতি হলেন এমপি মামুন, তরিকুল সম্পাদক

সরিষাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

আপডেট সময় ০৯:৫১:৩৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬