ঢাকা ১১:২১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত মাদারগঞ্জের খরকা বিলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ২৩ জুলাই জামালপুরে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংবাদিকদের সাহসিকতার সঙ্গে সংবাদ প্রকাশের আহ্বান এমপি বাবুলের বকশীগঞ্জে মাদকাসক্ত যুবকের ৬ মাসের কারাদণ্ড মাদারগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা স্থানীয় সরকার নির্বাচনে যাদেরকে প্রার্থী হতে সুযোগ না দেওয়ার পক্ষে ইসি মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বকশীগঞ্জে বিদ্যালয় ভবনে বিকট শব্দে পাঠদান বন্ধ

জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল

জামালপুর : প্রয়াত বিএনপিনেতা সাইদুর রহমান খোকা স্মরণ সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত সাইদুর রহমান খোকার ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামালপুরে স্মরণ সভা ও দোয়া মাহফিল করেছে সদর উপজেলা বিএনপি।

৫ জুলাই, রবিবার রাতে স্টেশন বাজার এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফির সভাপতিত্বে স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, জাতীয়তাবাদী যুবদল জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হিসাবে সাইদুর রহমান খোকা তার রাজনীতির যাত্রা শুরু করেছিলেন। জীবনের শেষ সময় পর্যন্ত বিএনপির সাথে রাজনীতি করে কাটিয়েছেন। বিএনপির আদর্শ বুকে ধারণ করে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। রাজনীতির চড়াই উতরাই পার হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। রাজনীতির অঙ্গনের আগেও একজন রাজনৈতিক নেতা হয়েও জামালপুরের প্রতিটি অঙ্গনের সাথে তার সম্পর্ক ছিল।

তিনি আরও বলেন, আমরা দুজন মিলে যখন বিভিন্ন প্রোগ্রামে যেতাম, তখন তিনি বলতেন আমার একটাই চাওয়া আমি তোমাকে এমপি হিসাবে দেখতে চাই। আল্লাহ পাকের রহমতে আমি এমপি নির্বাচিত হয়েছি। কিন্তু সাইদুর রহমান খোকা আমাদের ছেড়ে এই দুনিয়া থেকে চলে গিয়েছেন। আমি উনার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আল্লাহ তাআলা সাইদুর রহমান খোকাকে বেহেস্ত নসিব করুন।

জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনের সঞ্চালনায় স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটন, সহ-সভাপতি মো. লিয়াকত আলী, সাবেক সহ-সভাপতি কাজী মসিউর রহমান, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, শরিফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান হামিদী প্রমুখ।

স্মরণ সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়া ও প্রয়াত সাইদুর রহমান খোকার বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সদর উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা নাসির উদ্দিন।

স্মরণ সভা ও দোয়া মাহফিলে জেলা ও সদর উপজেলা বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল

আপডেট সময় ১১:০২:২৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬