ঢাকা ১১:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত মাদারগঞ্জের খরকা বিলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ২৩ জুলাই জামালপুরে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংবাদিকদের সাহসিকতার সঙ্গে সংবাদ প্রকাশের আহ্বান এমপি বাবুলের বকশীগঞ্জে মাদকাসক্ত যুবকের ৬ মাসের কারাদণ্ড মাদারগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা স্থানীয় সরকার নির্বাচনে যাদেরকে প্রার্থী হতে সুযোগ না দেওয়ার পক্ষে ইসি মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বকশীগঞ্জে বিদ্যালয় ভবনে বিকট শব্দে পাঠদান বন্ধ

নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

নকলা : আলোচনা সভায় অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

মাদককে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি” এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে এক প্রতিবাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ জুলাই, রবিবার বিকালে উপজেলার বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী এস. এম রোবায়েত হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় বানেশ্বর্দী খন্দকারপাড়া বাজারে এই সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার সর্বস্তরের জনগণ অংশ নেন।

এ সময় সামাজিক ও আইনি সচেতনতা বিষয়ে আলোকপাত করে বক্তব্য রাখেন শেরপুর জজ কোর্টের আইনজীবী আলমগীর কিবরিয়া কামরুল, চৌধুরী ছবরুন নেছা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ও পারফেক্ট পাবলিক স্কুলের পরিচালক মনিরুজ্জামান মনির, নকলা থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক শাহজালাল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন খন্দকার মাহমুদুর রহমান আজাদ।

নকলা : যুবকদের মাঝে বিতরণ করা হয় ফুটবল। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুর জজ কোর্টের আইনজীবী আলমগীর কিবরিয়া কামরুল বলেন, মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহ একটি সমাজের উন্নয়নের প্রধান অন্তরায়। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং একটি সুস্থ-সবল সমাজ গঠনে প্রতিটি পরিবার ও সমাজকে সচেতন হতে হবে। বিশেষ করে বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে আরও কঠোর ভূমিকা রাখতে হবে।

এস. এম রোবায়েত হোসেন আগত অতিথিবৃন্দ ও এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আগামী দিনে বানেশ্বর্দী ইউনিয়নকে একটি আদর্শ, মাদকমুক্ত ও শিক্ষাবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই তার মূল লক্ষ্য। আলোচনা শেষে ইউনিয়নের বিভিন্ন এলাকার যুবকদের খেলায় মনোনিবেশ করতে তাদের মাঝে ফুটবল বিতরণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬