ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত

একটি সেলাইমেশিনের মাধ্যমে একজন নারী উদ্যোক্তা হিসাবে গড়ে উঠতে পারেন : রাশেদুল ইসলাম রাশেদ

শেরপুর : অসহায় নারীদের কাছে সেলাইমেশিন বিতরণ করেন সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ। ছবি : বাংলারচিঠিডটকম

‎​২০২৫-২০২৬ অর্থবছরে স্থানীয় সরকার বিভাগের ‘উপজেলা উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় প্রাপ্ত বরাদ্দ হতে দুস্থ ও অসহায় মহিলাদের মধ্যে সেলাইমেশিন বিতরণ করেছেন শেরপুর-১ (সদর) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ।

শেরপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে অবহেলিত ও হতদরিদ্র নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হিসাবে গড়ে তোলার লক্ষ্যে ২ জুলাই, বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ৫০ জন নারীর হাতে সেলাইমেশিন তুলে দেওয়া হয়।

শেরপুর : অসহায় নারীদের কাছে সেলাইমেশিন বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ। ছবি : বাংলারচিঠিডটকম

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর-১ (সদর) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ।

অনুষ্ঠানে জেলা জামায়াতের আমীর মাওলানা মো. হাফিজুর রহমান, জেলা মজলিসে শুরার সদস্য ডাক্তার মো. আনোয়ার হোসাইন, জামায়াত নেতা মাওলানা নুরুল আমীন, মাওলানা আতাউর রহমান, মাওলানা নূরে আলম সিদ্দিক, মাওলানা আব্দুস সোবহান প্রমুখ।

প্রধান অতিথি সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ বলেন, গ্রামীণ নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে এই উদ্যোগ নেয়া হয়েছে। এই সেলাইমেশিনগুলো কেবল একটি উপহার নয়। বরং একেকটি পরিবারের ভাগ্য বদলের হাতিয়ার। এই একটি সেলাইমেশিনের মাধ্যমে একজন নারী তার ভাগ্য বদলাতে উদ্যোক্তা হিসাবে গড়ে উঠতে পারেন।

​সেলাইমেশিন পেয়ে উপকারভোগী রোজিনা, শাহিদা, বর্ষা ও পারভীন আনন্দ প্রকাশ করে প্রায় অভিন্ন ভাষায় বলেন, সংসদ সদস্য মহোদয়ের এই উপহার আমাদের দরিদ্র পরিবারে বেঁচে থাকার নতুন আলো দেখিয়েছে। এখন থেকে ঘরে বসেই উপার্জন করে আমরা আমাদের সন্তানদের লেখাপড়া ও সংসারের খরচ চালাতে পারব।

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

একটি সেলাইমেশিনের মাধ্যমে একজন নারী উদ্যোক্তা হিসাবে গড়ে উঠতে পারেন : রাশেদুল ইসলাম রাশেদ

আপডেট সময় ১০:১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬